২২ জুন ২০২৬, সোমবার, ১৫:১৫

শিরোনাম
বিনিয়োগ বাড়াতে ব্যবসা শুরুর বাধা দূর করা হবে: বাণিজ্যমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত ২৩ জুন ঘিরে ঢাকাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা, মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ তারেক রহমানের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক শুরু, শ্রমবাজার ও বিনিয়োগে জোর অতিরিক্ত লাইসেন্সে বিপাকে পেট্রোল পাম্প মালিকরা সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে

এনবিআর সংস্কারবিষয়ক পরামর্শক কমিটি বিলুপ্ত

এনবিআর সংস্কারবিষয়ক পরামর্শক কমিটি বিলুপ্ত

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ২২:৫৬

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভাজন নিয়ে সতর্কবার্তার পরদিনই সংস্থার সংস্কারবিষয়ক পরামর্শক কমিটি বিলুপ্ত করেছে সরকার।

রোববার (২৮ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব বিভীষণ কান্তি দাশ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কমিটির কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

গত বছরের ৯ অক্টোবর এনবিআরের প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, রাজস্ব নীতি সংস্কার, সুশাসন ও অংশীজন সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এ কমিটি গঠিত হয়। তবে সংস্থাকে দুটি ভাগে করার বিষয়টি কমিটির কাজের অংশ ছিল না।

শনিবার (২৭ সেপ্টেম্বর) কমিটির সদস্য ও এনবিআরের সাবেক সদস্য ফরিদ উদ্দিন সতর্ক করে বলেন, ‘‘রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা ভাগ করলে জাতির জন্য ভয়ংকর পরিস্থিতি তৈরি হতে পারে।’’ একইদিন সাবেক চেয়ারম্যান মজিদও একই মন্তব্য করেন।

এর আগে চলতি বছরের ১২ মে সরকার ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারি করে এনবিআরের কার্যক্রম পৃথক করে। এরপর থেকেই কর্মকর্তা-কর্মচারীরা কলমবিরতি, কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন এবং চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন।

এ পরিস্থিতিতেই কমিটির বিলুপ্তি নতুন আলোচনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন