কারওয়ান বাজারে সাময়িক বিঘ্নের পর পুনরায় চালু এআই ক্যামেরা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ১৩:০৯
রাজধানীর কারওয়ান বাজার ও বাংলামোটর এলাকায় স্থাপিত এআই ট্রাফিক ক্যামেরা বন্ধ হয়ে গেছে—এমন দাবিকে গুজব বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়, গুরুত্বপূর্ণ এই দুই সিগন্যাল এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যবহৃত এআইভিত্তিক নজরদারি ব্যবস্থা অচল হয়ে গেছে। এতে জনমনে বিভ্রান্তি তৈরি হয়।
তবে ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, এ ধরনের তথ্য সঠিক নয় এবং সংশ্লিষ্ট সব এআই ক্যামেরা বর্তমানে সচল রয়েছে।
ডিএমপির আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সিস্টেম বিশ্লেষক শারমিন আফরোজ জানান, কারওয়ান বাজার এলাকায় এআই ক্যামেরা ব্যবস্থায় সাময়িক সমস্যা দেখা দিয়েছিল। বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামো-সংক্রান্ত কাজের সময় তার বিচ্ছিন্ন হওয়ায় সাময়িকভাবে কার্যক্রমে বিঘ্ন ঘটে।
তিনি বলেন, প্রয়োজনীয় মেরামতের পর ক্যামেরাগুলো পুনরায় চালু করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় তিনটি এআই ক্যামেরা সক্রিয় রয়েছে এবং আরও একটি স্থাপনের কাজ চলছে।
শারমিন আফরোজ আরও জানান, রাজধানীতে বর্তমানে ১১০টি এআই ক্যামেরা সচল রয়েছে এবং আরও ১০টি স্থাপনের কাজ চলমান আছে। পর্যায়ক্রমে এ সংখ্যা আরও বাড়ানো হবে।
এদিকে ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, একটি এলাকায় তার কাটার কারণে সাময়িকভাবে ক্যামেরা বন্ধ থাকলেও পরে তা মেরামত করে পুনরায় চালু করা হয়।
ডিএমপি বলছে, ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো হবে এবং এআইভিত্তিক নজরদারি ব্যবস্থা ভবিষ্যতে আরও বিস্তৃত করা হবে।
আরও পড়ুন
- • সৌদির বিপক্ষে স্পেনের ৪ গোল, সিজদায় লামিন
- • সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • পেলের ৬৮ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসালো লামিন ইয়ামাল
- • না ফেরার দেশে সাবেক এমপি মেরী
- • এমন ব্যাটিংয়ে হতাশ সিমন্স, ক্ষোভ প্রকাশ
- • জবি সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মায়িশা-ইউনুস
- • স্টারমারের বিদায়ের ইঙ্গিত দিলেন ট্রাম্প
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
