২২ জুন ২০২৬, সোমবার, ১৩:৪৯

শিরোনাম
২৩ জুন ঘিরে ঢাকাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা, মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ তারেক রহমানের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক শুরু, শ্রমবাজার ও বিনিয়োগে জোর অতিরিক্ত লাইসেন্সে বিপাকে পেট্রোল পাম্প মালিকরা সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের

নিখোঁজ পাইলটকে উদ্ধারে গিয়ে বিমান-হেলিকপ্টার ও ড্রোন হারাল যুক্তরাষ্ট্র

নিখোঁজ পাইলটকে উদ্ধারে গিয়ে বিমান-হেলিকপ্টার ও ড্রোন হারাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৬, ২০:০২

ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ইসফাহানের দক্ষিণাঞ্চলে মার্কিন বাহিনীর দুটি ‘সি-১৩০’ পরিবহন বিমান, দুটি ‘ব্ল্যাক হক’ হেলিকপ্টার এবং দুটি ‘এমকিউ-৯ রিপার’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তেহরান।

রবিবার (৫ এপ্রিল) ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, নিখোঁজ মার্কিন ক্রু উদ্ধারে চালানো শত্রু পক্ষের একটি বেপরোয়া অভিযান তারা সফলভাবে প্রতিহত করেছে।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বিধ্বস্ত মার্কিন সি-১৩০ বিমানের ছবি প্রকাশ করেছেন। এছাড়া দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনেও ভূপাতিত বিমান ও ড্রোনের ধ্বংসাবশেষের ফুটেজ প্রচার করা হচ্ছে। আইআরজিসি-র মুখপাত্রের দাবি, মার্কিন বাহিনী তাদের নিখোঁজ পাইলটকে উদ্ধারের জন্য আকাশসীমা লঙ্ঘন করে মধ্য ইরানে প্রবেশের চেষ্টা করলে সমন্বিত হামলায় তাদের এই আকাশযানগুলো ধ্বংস হয়। ইরান এই ঘটনাকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় বিজয় হিসেবে তুলে ধরছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে দাবি করেছেন, গত শুক্রবার ভূপাতিত হওয়া এফ-১৫ই যুদ্ধবিমানের নিখোঁজ দ্বিতীয় ক্রু সদস্যকে আজ রবিবার সফলভাবে উদ্ধার করা হয়েছে। ট্রাম্প জানান, ওই ক্রু সদস্যকে ফিরিয়ে আনতে মার্কিন সামরিক বাহিনী ‘বিশ্বের সবচেয়ে মারাত্মক অস্ত্রে সজ্জিত ডজন ডজন বিমান’ পাঠিয়েছিল। তিনি আরও উল্লেখ করেন, উদ্ধার হওয়া ক্রু কিছুটা আঘাত পেলেও বর্তমানে আশঙ্কামুক্ত আছেন।

উল্লেখ্য, গত শুক্রবার ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এফ-১৫ই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ওই সময় একজন পাইলটকে দ্রুত উদ্ধার করা সম্ভব হলেও দ্বিতীয় ক্রু সদস্য ৪৮ ঘণ্টা ধরে নিখোঁজ ছিলেন। আজকের এই রক্তক্ষয়ী উদ্ধার অভিযানের পর মার্কিন বিমান বাহিনীর প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব এবং ইরানের আকাশসীমায় তাদের টিকে থাকার সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তেহরানের দাবি, এটি যুক্তরাষ্ট্রের জন্য ১৯৮০ সালের ‘অপারেশন ঈগল ক্লো’-এর মতো আরেকটি লজ্জাজনক পরাজয়।

আরও পড়ুন