২২ জুন ২০২৬, সোমবার, ১২:৪৫

শিরোনাম
২৩ জুন ঘিরে ঢাকাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা, মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ তারেক রহমানের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক শুরু, শ্রমবাজার ও বিনিয়োগে জোর অতিরিক্ত লাইসেন্সে বিপাকে পেট্রোল পাম্প মালিকরা সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের

বিএনপির সকল পদ থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের

বিএনপির সকল পদ থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬, ০১:৩৮

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) এবং জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল দলের সকল পদ থেকে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে এই দুই নেতা পদত্যাগ পত্র পাঠিয়েছেন। তাঁরা মূলত জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় দল থেকে পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগ পত্র বিএনপি থেকে গৃহীত হয়েছে।

হাফিজ উদ্দিন আহমেদ বিএনপির চেয়ারম্যানকে পাঠানো পদত্যাগ পত্রে লিখেছেন, আজ ১২ মার্চ ২০২৬ তারিখে আমি নিম্নস্বাক্ষরকারী বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।

অন্যদিকে ব্যারিস্টার কায়সার কামাল লিখেছেন, আজ ১২ মার্চ ২০২৬ তারিখে আমি নিম্নস্বাক্ষরকারী বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায়, নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্পাদকসহ সকল পর্যায়ের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।

আরও পড়ুন