মক্কায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু: শেষ ইচ্ছা পূরণ হবে প্রবাসীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬, ২০:০২
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় সড়ক দুর্ঘটনায় মফিজুর রহমান (৬৫) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) রাতে তারাবির নামাজ আদায় শেষে বাসায় ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি চট্টগ্রাম জেলার পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাঝের ঘাটা এলাকার বাসিন্দা ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মফিজুর রহমান দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে মক্কায় কর্মরত ছিলেন। মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো তারাবির নামাজ শেষে বাসায় ফেরার পথে একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
প্রবাসে মফিজুর রহমানের এই আকস্মিক মৃত্যুর খবরে পটিয়ার মাঝের ঘাটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দেশে তার স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য স্বজন রয়েছেন। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য পরিবার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।
আরও পড়ুন
- • ইরানের তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় ছাড়
- • বিদেশিদের জন্য জাপানের ভিসা ফি পাঁচ গুণ বৃদ্ধি, কার্যকর ১ জুলাই থেকে
- • আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত
- • শিকাগোতে তিন দিনে ২৪টি গুলির ঘটনা, নিহত ৭ ও আহত ৩৮
- • রাজধানীতে কাল বিক্ষোভ সমাবেশের ডাক দিল ১১ দলীয় জোট
- • লেবানন থেকে সরে যেতে ইসরাইলকে কড়া বার্তা ইসমাইল কানির
- • টাঙ্গাইলে নিখোঁজ শিশু সেঁজুতির মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
- • ‘ব্যাচেলর পয়েন্ট’-এ আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথ, থাকছে বিশেষ চমক
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
