২২ জুন ২০২৬, সোমবার, ১৬:৩২

শিরোনাম
দ্বিপাক্ষিক বৈঠক শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন বিনিয়োগ বাড়াতে ব্যবসা শুরুর বাধা দূর করা হবে: বাণিজ্যমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত ২৩ জুন ঘিরে ঢাকাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা, মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ তারেক রহমানের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক শুরু, শ্রমবাজার ও বিনিয়োগে জোর অতিরিক্ত লাইসেন্সে বিপাকে পেট্রোল পাম্প মালিকরা

রমজানকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রশিবিরের র‍্যালি

রমজানকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রশিবিরের র‍্যালি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:৫৬

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বর্ণাঢ্য র‍্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা।

আজ বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এই কর্মসূচি শুরু হয়।

মাগরিবের নামাজের পর শুরু হওয়া র‍্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এটি কেন্দ্রীয় মসজিদ থেকে বের হয়ে কলা ভবন ও হলপাড়া এলাকা ঘুরে হাজী মুহম্মদ মুহসীন হলের সামনে দিয়ে মল চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আবু সাদিক কায়েম, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ এবং সাংগঠনিক সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খানসহ শাখা শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ রমজানের পবিত্রতা রক্ষা এবং সংযমের গুরুত্ব তুলে ধরেন।

এর আগে বিকেলে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে রমজান উপলক্ষে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। ‘সেন্টার ফর ইসলামিক থটস অ্যান্ড ওয়ার্কস’ এবং ‘প্রবাহ সাহিত্য-সংস্কৃতি সংসদ’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কিরাত পাঠ, ইসলামী সংগীত ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া মাহফিল ও উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

দীর্ঘদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রশিবিরের প্রকাশ্যে এমন কর্মসূচি ও র‍্যালি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি করেছে।

আরও পড়ুন