২২ জুন ২০২৬, সোমবার, ১২:১৩

শিরোনাম
২৩ জুন ঘিরে ঢাকাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা, মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ তারেক রহমানের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক শুরু, শ্রমবাজার ও বিনিয়োগে জোর অতিরিক্ত লাইসেন্সে বিপাকে পেট্রোল পাম্প মালিকরা সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের

হাফ ভাড়া প্রতিবাদে আহত ঢাকা কলেজ শিক্ষার্থী, মেঘলা পরিবহনের ১৩ বাস আটক

হাফ ভাড়া প্রতিবাদে আহত ঢাকা কলেজ শিক্ষার্থী, মেঘলা পরিবহনের ১৩ বাস আটক

প্রকাশিত: ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৭

হাফ ভাড়া নিয়ে তর্কের জেরে মেঘলা পরিবহনের বাসের সহকারীর হামলায় ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগে উঠেছে। যার পরিপ্রেক্ষিতে পরিবহনটির ১৩টি বাস আটক করেছেন ঢাকা কলেজ শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সায়েন্সল্যাব থেকে বাসগুলোকে আটক করে কলেজের পাশের নায়েমের গলিতে নিয়ে আসেন শিক্ষার্থীরা।

জানা গেছে, আহত শিক্ষার্থীর নাম মাহবুব হোসেন। তিনি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের অভিযোগ, বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সাইনবোর্ড এলাকায় মেঘলা পরিবহনের একটি বাসে হাফ ভাড়া দিতে চাইলে একাদশ শ্রেণির শিক্ষার্থী মাহবুবের সঙ্গে বাস চালকের সহকারীর তর্ক হয়। একপর্যায়ে গাড়ি থেকে নামার সময় ওই সহকারী জোরে ধাক্কা দিলে ভুক্তভোগী রাস্তার পড়ে যায় এবং হাত-পায়ে আঘাতপ্রাপ্ত হয়। ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে ও দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতেই আজ সহপাঠীরা মেঘলা পরিবহনের বেশ কয়েকটি বাস আটক করেন।

আরও পড়ুন