পঞ্চগড়ে ঝড়ের তাণ্ডব, নিহত ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ১৬:৩৫
পঞ্চগড়ে ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে পঞ্চগড়। এতে গাছচাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে এবং ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে শিলাবৃষ্টি ও ঝোড়ো বাতাসে এ ক্ষয়ক্ষতি হয়। নিহত বৃদ্ধা চাকাতি বালার বাড়ি পঞ্চগড় পৌরসভার চাঁনপাড়া এলাকায়।
জানা যায়, ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার বিভিন্ন এলাকার কয়েক শ মানুষ। কারো ঘরবাড়ি আবার কারো দোকানপাট ভেঙে গেছে ঝড়ে। জেলার বোদা, আটোয়ারী ও সদর উপজেলায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। শত শত গাছপালা উপড়ে রাস্তায় ও ঘরবাড়ির ওপর পড়েছে।
রাত থেকেই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সড়ক থেকে গাছ অপসারণে কাজ করছেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এদিকে শিলাবৃষ্টি ও ঝোড়ো বাতাসে জেলায় মরিচ, ভুট্টা, গম, পেঁয়াজের বীজসহ ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। অনেকের ঘরের চালা ফুটো হয়ে গেছে শিলাবৃষ্টিতে। অন্যদিকে বিদ্যুতের তারের ওপর গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে অনেক এলাকায়। ক্ষতিগ্রস্ত অসহায় মানুষরা সরকারের সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধা চাকাতি বালা অন্য দিনের মতো রাতের খাবার খেয়ে নিজ ঘরে শুয়ে পড়েন। মধ্যরাতে শুরু হয় ঝড়ের তাণ্ডব। মুহূর্তে বাড়ির পাশে থাকা একটি গাছ উপড়ে পড়ে তার ঘরের ওপর। চাপা পড়েন তিনি। পরিবারের লোকজন যতক্ষণে গাছ কেটে তাকে উদ্ধার করে দেখেন তিনি মারা গেছেন।
এ ছাড়া পঞ্চগড় রেলস্টেশন এলাকার বাসিন্দা মইনুল ইসলাম ও খুকুমনি দম্পতি। মাঝরাতে ঝড়ে পাশের ফ্ল্যাটের ওপর থেকে একটি ইটের দেয়াল ভেঙে পড়ে তার ঘরে। দেয়ালটি ঘরের চালা ভেদ করে তাদের ওপর পড়ে। আহত হন তারা। তাদের চিৎকারে পরিবারের লোকজন মইনুল ও খুকুমনিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের বজ্রাপাড়া এলাকার দরিদ্র ঝালমুড়ি বিক্রেতা আব্দুস সালামের দুটি ঘর ভেঙে পড়েছে ঝড়ে।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ বলেন, ‘গাছচাপায় একজন মারা গেছেন। এ ছাড়া আমরা ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করছি। ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশনা দিয়েছি। অসহায় দরিদ্র ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে। এ ছাড়া বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে কাজ করছে বিদ্যুৎ বিভাগের টিম।
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ, বিক্ষোভে উত্তাল দিল্লি
- • ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০৩
- • সাগর-রুনি হত্যার তদন্তে অবহেলা, প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল ১২৮ বার
- • প্রেমের টানে দেশে আসছেন বিদেশি তরুণ-তরুণী, ভালোবাসা নাকি প্রতারণার ফাঁদ?
- • ই-রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর, জুলাই-সেপ্টেম্বরে রিটার্ন দিলে মিলবে ৫% কর প্রণোদনা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
