গাইবান্ধায় তিস্তা নদীতে নেমে যুবক নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬, ২৩:০৬
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে গোসল করতে নেমে রেজাউল করিম (২০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
রবিবার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে সুন্দরগঞ্জের হরিপুর খেয়াঘাট এলাকায় নিখোঁজ হন তিনি।
নিখোঁজ রেজাউল করিম হরিপুর খেয়াঘাট এলাকার আতোয়ার রহমানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরদিন সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডুবুরি দল অভিযান চালালেও তার কোনো খোঁজ মেলেনি।
এ বিষয়ে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার আল আমিন জানান, নির্ধারিত সময় পর্যন্ত অভিযান চালিয়েও নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি। পরে উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন
- • দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের
- • ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক আয় দেশে আনতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
- • মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ
- • শুল্কছাড়েও কমেনি মসলার দাম, জিরা ছাড়া সব মসলাই চড়া
- • সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন 'গডজিলা' সিরিজের অভিনেত্রী কেলি হটল
- • গ্যাস সংকটে খিলক্ষেতে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ, বিক্ষোভে উত্তাল দিল্লি
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
