সাংবাদিকদের কণ্ঠের পাহারাদার জামায়াত: শফিকুর রহমান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬, ২২:৩২
সংবাদমাধ্যমকে রাষ্ট্রের 'চতুর্থ স্তম্ভ' নয়, বরং রাষ্ট্রের বাকি তিনটি স্তম্ভকে সোজা রাখার 'ভ্যানগার্ড' বা অগ্রসেনা হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৪ মার্চ) সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি বলেন, "জন্ম একবার, মৃত্যুও একবার—তাই আপস নয়, লড়তে হবে বীরের মতো।"
তিনি বলেন, সংবাদমাধ্যম শুধু রাষ্ট্রের 'চতুর্থ স্তম্ভ' নয়, বরং বাকি তিন স্তম্ভকে সোজা রাখার 'ভ্যানগার্ড'। যদি এই অঙ্গটি সঠিকভাবে কাজ করে, তবে রাষ্ট্রের বাকি তিনটি সাংবিধানিক অঙ্গ সোজা পথে চলতে বাধ্য হবে।
শনিবার (১৪ মার্চ) সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে আওয়ামী লীগের শাসন আমলের সমালোচনা করে জামায়াত আমির বলেন, ‘গত সাড়ে ১৫ বছরে আমরা ফ্যাসিবাদের কবলে পড়ে সংবাদমাধ্যমের কাছে জাতির যে প্রত্যাশা ছিল, তা হারিয়ে ফেলেছিলাম। সাদাকে সাদা এবং কালোকে কালো বলার কণ্ঠগুলো স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছিল। সেই সফলতার রেশ যেন এখনও মাঝে মাঝে অনুভূত হয়। আমরা ফ্যাসিবাদ থেকে আংশিক নয়, বরং পূর্ণ মুক্তি চাই।’
প্রয়াত সাংবাদিক কাজী রুহুল আমিন গাজীর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, ‘মরহুম রুহুল আমিন আজীবন সংবাদপত্রের স্বাধীনতা ও মানুষের অধিকারের পক্ষে লড়াই করেছেন। তাকেও নিগৃহীত হয়ে কারাগারে যেতে হয়েছিল।’
আরও পড়ুন
- • অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলো ভারত
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • বিশ্বকাপ শেষেই বিয়ে করছেন রোনালদো-জর্জিনা
- • নতুন সিআইডি প্রধান হলেন মোশাররফ হোছাইন
- • জবিতে জলবায়ু পরিবর্তন নিয়ে এমসিজে বিভাগের সেমিনার
- • ২৯ জুন 'স্ট্রবেরি মুন' বাংলাদেশ থেকে কখন-কিভাবে দেখা যাবে?
- • মহরমের মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনার অভিযোগে আটক
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • টাইমস ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬: বড় সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের
- • হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
- • নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বাড়াতে যৌথ প্রকল্পের চিন্তা
- • বিশ্বকাপের গ্রুপ পর্বে এবার সর্বোচ্চ গোল
