আজ জামায়াতের ইফতারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০০:১৬
বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। জামায়াতের আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, উলামা-মাশায়েখ এবং বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এই আয়োজন করেছেন।
এর আগে গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তারেক রহমানকে সপরিবারে ইফতারের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ওই সময় তার সঙ্গে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
আরও পড়ুন
- • মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প
- • বক্স অফিসে দাপট দেখাচ্ছে শহিদ-রাশমিকা-কৃতির ‘ককটেল টু’
- • তীব্র গরমে ৯টি রোগের ঝুঁকি এড়াতে সতর্ক থাকুন
- • অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলো ভারত
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • বিশ্বকাপ শেষেই বিয়ে করছেন রোনালদো-জর্জিনা
- • নতুন সিআইডি প্রধান হলেন মোশাররফ হোছাইন
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • টাইমস ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬: বড় সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের
- • হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
- • নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বাড়াতে যৌথ প্রকল্পের চিন্তা
- • বিশ্বকাপের গ্রুপ পর্বে এবার সর্বোচ্চ গোল
