বিরোধীদলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করলেন বিদেশি প্রতিনিধিরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩:৩৬
জাতীয় সংসদের নবনিযুক্ত বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে পৃথকভাবে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা নিজ নিজ সরকারের পক্ষ থেকে ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান। তাঁরা আশা প্রকাশ করেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও স্থিতিশীলতা রক্ষায় তাঁর নেতৃত্বে জামায়াতে ইসলামী জাতীয় সংসদে ঐতিহাসিক ও গঠনমূলক ভূমিকা পালন করবে।
বিরোধীদলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করা প্রতিনিধিদের মধ্যে ছিলেন—ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে, যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী সীমা মালহোত্রা, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচির, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল চৌধুরী এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল বালা নন্দ শর্মা।
সাক্ষাৎকালে দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। ডা. শফিকুর রহমান বিদেশি প্রতিনিধিদের ধন্যবাদ জানান এবং বাংলাদেশের উন্নয়নে বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রগুলোর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
এ সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
আরও পড়ুন
- • মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প
- • বক্স অফিসে দাপট দেখাচ্ছে শহিদ-রাশমিকা-কৃতির ‘ককটেল টু’
- • তীব্র গরমে ৯টি রোগের ঝুঁকি এড়াতে সতর্ক থাকুন
- • অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলো ভারত
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • বিশ্বকাপ শেষেই বিয়ে করছেন রোনালদো-জর্জিনা
- • নতুন সিআইডি প্রধান হলেন মোশাররফ হোছাইন
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • টাইমস ইমপ্যাক্ট র্যাংকিং ২০২৬: বড় সাফল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের
- • হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
- • নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বাড়াতে যৌথ প্রকল্পের চিন্তা
- • বিশ্বকাপের গ্রুপ পর্বে এবার সর্বোচ্চ গোল
