২৯ জুন ২০২৬, সোমবার, ০২:৪৭

শিরোনাম
মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প নতুন সিআইডি প্রধান হলেন মোশাররফ হোছাইন ৫০০ ক্রীড়াবিদকে ভাতার আওতায় আনছে সরকার পাঁচ দিনের সফরে চেকিয়া-স্লোভাকিয়ায় সেনাপ্রধান আগস্টের শেষেই জাতীয় গ্রেডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ: প্রযুক্তিমন্ত্রী দেশে চিকিৎসা ব্যয়ের ৮০ শতাংশ রোগীর বহন করে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

ভোটের ফলাফল না নিয়ে কেন্দ্র ছাড়বেন না: জামায়াত আমির

ভোটের ফলাফল না নিয়ে কেন্দ্র ছাড়বেন না: জামায়াত আমির

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:২০

নির্বাচনে ভোট দেওয়ার পর কেন্দ্র ছাড়ার আগে অবশ্যই ফলাফল নিশ্চিত করতে হবে। ফলাফল না নিয়ে ফিরবেন না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান।

গণভোটের প্রসঙ্গে জামায়াত আমির আশা প্রকাশ করে বলেন, ‘হ্যাঁ’ বিপুল ভোটে বিজয়ী হবে এবং এর মাধ্যমেই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। তিনি পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়ে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তরুণদের হাতে বাংলাদেশ গড়ার দায়িত্ব তুলে দেওয়ার প্রস্তুতির কথাও জানান তিনি।

২০০৮ সালের পর দেশে কোনো গণরায়ের প্রতিফলন হয়নি উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, এবারের নির্বাচন নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। ভোটাররা উৎসাহ নিয়ে ভোট দেবে এবং গণরায় প্রতিফলিত হলে দেশ নতুন রাজনৈতিক ধারায় হাঁটবে।

নির্বাচন পরিচালনার সাথে সম্পৃক্ত কর্মকর্তাদের প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে ন্যায়নিষ্ঠভাবে দায়িত্ব পালনের অনুরোধ জানান তিনি। অতীতের মতো কোনো নির্দিষ্ট পক্ষের হয়ে কাজ না করে নিরপেক্ষ থাকার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত আমির।

আরও পড়ুন