বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ১৫:০৮
ফিফা বিশ্বকাপ ২০২৬–এর গ্রুপ পর্ব শেষ হওয়ার আগে এখন পর্যন্ত শেষ ৩২ নিশ্চিত করেছে তিনটি দল। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর পর এবার নকআউট পর্বের যোগ দিয়েছে জার্মানিও।
গ্রুপ ‘ই’-তে আইভরিকোস্টের বিপক্ষে নাটকীয় ২-১ গোলের জয় তুলে নিয়ে নকআউট নিশ্চিত করেছে জার্মানরা। প্রথম দুই ম্যাচেই জয় পাওয়ায় তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ছয়ে, যা তাদের পরের রাউন্ডে জায়গা নিশ্চিত করার জন্য যথেষ্ট।
এর আগে গ্রুপ ‘এ’ থেকে নকআউট নিশ্চিত করেছিল মেক্সিকো। একইভাবে গ্রুপ ‘ডি’ থেকে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্রও। দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে।
বিশ্বকাপের নতুন ৪৮ দলের আসরে গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি নকআউট পর্বে উঠবে। ১২টি গ্রুপ থেকে মোট ২৪টি দল সরাসরি শেষ ৩২-এ জায়গা পাবে। এছাড়া ছয় গ্রুপের মধ্যে সেরা আটটি তৃতীয় স্থানে থাকা দলও নকআউট পর্বে খেলার সুযোগ পাবে।
আগামী ২৭ জুন শেষ হবে গ্রুপ পর্বের লড়াই। এরপর ২৯ জুন থেকে শুরু হবে শেষ ৩২-এর ম্যাচগুলো।
এখন পর্যন্ত নকআউট নিশ্চিত করা দল
গ্রুপ ‘এ’: মেক্সিকো গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র গ্রুপ ‘ই’: জার্মানি
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • চলতি সপ্তাহেই ৪৭তম বিসিএসের ফল প্রকাশ হওয়ার সম্বাবনা
- • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
- • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর যুদ্ধে ইরানকেই বিজয়ী মনে করেন ৯২% ইসরায়েলি
- • সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
- • ১ লাখ স্বাস্থ্যকর্মী, ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- • অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি পুলিশ
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
