৪ হাজার এসআই পদ সৃষ্টির প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬, ২২:১৩
দেশব্যাপী আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৪ হাজার সাব-ইন্সপেক্টর (এসআই) পদ সৃষ্টির প্রস্তাব পর্যালোচনা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (১০ মার্চ) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোর অধীনে বিভিন্ন ইউনিটে ৪ হাজার এসআই গ্রেড-১০ (নিরস্ত্র) পদ সৃষ্টির বিষয়ে পুলিশ বিভাগ থেকে প্রাপ্ত প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়। পুলিশ বাহিনীতে জনবল ঘাটতি মোকাবিলার প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
দায়িত্ব গ্রহণের পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশের বিভিন্ন স্তরে জনবল ঘাটতি দূর করার জন্য নিয়োগের বিষয়টি উত্থাপন করেন। ২৩ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে এক বৈঠকে মন্ত্রী কর্তৃপক্ষকে সব শূন্য পদ পূরণের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
কনস্টেবল ও পুলিশ সার্জেন্ট পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং উভয় পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
কর্মকর্তারা মনে করেন, অতিরিক্ত সাব-ইন্সপেক্টর নিয়োগ হলে, বাংলাদেশ পুলিশের কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং তা সারা দেশে আইন-শৃঙ্খলা ব্যবস্থাপনার উন্নতি নিশ্চিত করতে সহায়তা করবে।
আরও পড়ুন
- • দেশে প্রথমবার ফ্রি ট্রেড জোন গঠনের সিদ্ধান্ত, জানালেন মন্ত্রিপরিষদ সচিব
- • বাজুসের নতুন ঘোষণায় ফের বাড়ল স্বর্ণের দাম
- • দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: শিক্ষামন্ত্রী
- • টেক্সাসে মহাসড়কে বিমান বিধ্বস্ত, নিহত ১
- • যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির প্রভাব আন্তর্জাতিক স্বর্ণবাজারে
- • লোডশেডিংয়ে বিপর্যস্ত চাঁপাইনবাবগঞ্জের জনজীবন
- • শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ছয় টুকরো মামলায়, আবীরকে মৃত্যুদণ্ড
- • ব্যাংক খাতে কোটি টাকার হিসাবের সংখ্যা বাড়ছে
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
