আসামের মুখ্যমন্ত্রীর মন্তব্য, ভারতীয় হাইকমিশনারকে তলব
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১ মে, ২০২৬, ১৯:১৫
আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক বাংলাদেশ-সংক্রান্ত বক্তব্যের জেরে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব করেছে সরকার।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে তার হাতে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়। বিষয়টি সন্ধ্যায় মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেন।
জানা যায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহানের কার্যালয়ে বিকেল ৫টার পর ভারতীয় দূতকে ডেকে এ প্রতিবাদ জানানো হয়।
সূত্র মতে, চলতি মাসের মাঝামাঝি এক ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হেমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বিভ্রান্তিকর ও অবমাননাকর মন্তব্য করেন। বিশেষ করে ‘পুশব্যাক’ বা কথিত অনুপ্রবেশকারী ফেরত পাঠানোর বিষয়ে তার বক্তব্য সরাসরি নাকচ করেছে ঢাকা।
একটি ভারতীয় টেলিভিশন সাক্ষাৎকারে তিনি দাবি করেন, আনুষ্ঠানিক প্রক্রিয়ায় প্রত্যাবাসন জটিল হওয়ায় রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে লোকজনকে ফেরত পাঠানো হয়। তার এমন মন্তব্যের পরই বিষয়টি নিয়ে কূটনৈতিক প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকে স্পষ্ট করে জানায়, এ ধরনের সংবেদনশীল বিষয়ে ভিত্তিহীন বক্তব্য দুই দেশের পারস্পরিক সম্পর্কের জন্য ক্ষতিকর। পাশাপাশি অমীমাংসিত ইস্যুগুলো আন্তর্জাতিক আইন ও বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর আওতায় সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া ভবিষ্যতে সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে—এমন মন্তব্য করা থেকে ভারতীয় রাজনৈতিক ব্যক্তিদের বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে।
আরও পড়ুন
- • রোমে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়
- • দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের
- • ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক আয় দেশে আনতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
- • মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ
- • শুল্কছাড়েও কমেনি মসলার দাম, জিরা ছাড়া সব মসলাই চড়া
- • সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন 'গডজিলা' সিরিজের অভিনেত্রী কেলি হটল
- • গ্যাস সংকটে খিলক্ষেতে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
