নারী-শিশু ধর্ষণ ও খুনের ঘটনায় যুক্তফ্রন্টের উদ্বেগ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ, ২০২৬, ২০:৩৭
সারা দেশে অব্যাহত নারী-শিশু ধর্ষণ ও খুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।
বুধবার (৪ মার্চ রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কার্যালয়ে অনুষ্ঠিত যুক্তফ্রন্টের সভায় নারী-শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও নারী নির্যাতন, ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ক্কাফী রতন, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য শামীম ইমাম, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা, সেনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর রশীদ ও শহীদুল ইসলাম সবুজ প্রমুখ।
সভার অপর এক প্রস্তাবে আলুর মৌসুমে বাজারে দাম উৎপাদন খরচের চেয়ে কম হওয়ায় চাষিদের দুর্ভোগে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। অবিলম্বে আলু চাষিদের রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানানো হয়। একইসঙ্গে লাভজনক দামে সরকারি উদ্যোগে আলু ক্রয় করে সামাজিক সুরক্ষা খাতে নিত্যপণ্য বরাদ্দের সঙ্গে ও টিসিবির পণ্য বিক্রির তালিকায় আলু যুক্ত করার কথা বলেন যুক্তফ্রন্টের নেতারা। পাশাপাশি বিদেশে আলু রফতানির ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
সভায় ২০ রোজার মধ্যে গার্মেন্টসসহ সব কারখানায় শ্রমিকদের পূর্ণাঙ্গ বোনাসসহ বেতন-ভাতা পরিশোধের জন্য সরকার ও মালিক পক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
আরও পড়ুন
- • বিশ্বকাপের পরই অবসর? ইমাম হতে চান মাজরাউই
- • মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার
- • ইসলাম গ্রহণ নিয়ে বিশ্বজুড়ে আলোচনায় ব্রেকিং ব্যাড তারকা
- • টি–টোয়েন্টিতে বাংলাদেশের হতাশা, অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ
- • দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের
- • চলতি সপ্তাহেই ৪৭তম বিসিএসের ফল প্রকাশ হওয়ার সম্বাবনা
- • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
- • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর যুদ্ধে ইরানকেই বিজয়ী মনে করেন ৯২% ইসরায়েলি
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
