সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:৩৯
দলীয় বা রাজনৈতিক প্রভাব নয়, বরং আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা—দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রচারিত ভাষণে তিনি নতুন সরকারের লক্ষ্য ও পরিকল্পনার কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার সকল ক্ষেত্রেই অনাচার ও অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর। বিশেষ করে রমজান মাসকে সামনে রেখে ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে তিনি আহ্বান জানান, সিয়াম সাধনার এই মাসকে যেন কেবল মুনাফা লাভের মাস হিসেবে গণ্য করা না হয়। বিএনপিকে যারা ভোট দিয়েছেন কিংবা দেননি—সেই বিভাজন ভুলে তারেক রহমান স্পষ্ট করে বলেন, এই সরকারের প্রতি দেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান।
দেশের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সময়ের দুর্নীতি, দুঃশাসন ও অনিয়মের কারণে দেশের অর্থনীতি আজ ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল হয়ে পড়েছে। এই বাস্তবতাকে মোকাবিলা করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করাই বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার।
তারেক রহমান তাঁর ভাষণে জুয়া ও মাদকের বিস্তারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, সামাজিক অস্থিরতা ও অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ জুয়া ও মাদক। এসব নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে ইতোমধ্যে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জনগণের জানমাল রক্ষা এবং নিরাপদ সমাজ গঠনই সরকারের মূল লক্ষ্য।
রাষ্ট্র পরিচালনার নীতি সম্পর্কে তিনি বলেন, প্রতিটি সাংবিধানিক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বিধিবদ্ধ নিয়মে পরিচালিত হবে। কোনো ধরনের দলীয় প্রভাব, রাজনৈতিক চাপ বা ব্যক্তিগত ক্ষমতার অপব্যবহার বরদাশত করা হবে না। ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে তিনি দেশবাসীর সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • ফিফার পাওয়ার র্যাংকিংয়ের শীর্ষে লিওনেল মেসি
- • পারিবারিক জীবনের বাস্তব গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’
- • প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে করা মামলায় পত্রিকার সম্পাদক গ্রেপ্তার
- • ইরানের পর এবার কিম জং উন! নতুন প্রতিপক্ষ ঠিক করলেন ট্রাম্প
- • আগের ইউনিফর্মে ফিরছে পুলিশ, গেজেট প্রকাশ
- • নতুন চমক নিয়ে আসছেন ধানুষ, টিজারে বিশ্বব্যাপী আলোচনার ঝড়!
- • ব্যবসায়িক সিন্ডিকেটের পেছনে রয়েছে রাজনৈতিক প্রশ্রয়: জামাতের আমির
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
