ঢাকায় টিটিপি মতাদর্শী ৪ জন গ্রেপ্তার, ড্রোন-অস্ত্র জব্দ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১ মে, ২০২৬, ০২:১৬
পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) মতাদর্শী ৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার রাতে ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকার বিভিন্ন এলাকায় গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) এবং আবু বকর (২৫)। তাদের মধ্যে ইমরান ও মোস্তাকিম দুই ভাই।
ডিবি প্রধান জানান, গ্রেপ্তারকৃতরা ‘আরসা’ নামে একটি চরমপন্থী সংগঠনের সদস্য। তবে এই আরসা রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা নয়। সংগঠনটি টিটিপির আদর্শে অনুপ্রাণিত।
অভিযানের পর পুলিশ কামরাঙ্গীরচর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছে।
আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহারে বলা হয়, মঙ্গলবার ভোর ৩টার দিকে কামরাঙ্গীরচরের কয়লাঘাট এলাকা থেকে প্রথমে ইমরানকে গ্রেপ্তার করা হয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জের জিয়ানগর থেকে মোস্তাকিম এবং বিকেলে কামরাঙ্গীরচরের রসুলপুর এলাকা থেকে রিপন ও আবু বকরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা সরকারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বিপুল পরিমাণ সরঞ্জাম ও অস্ত্র সংগ্রহ করেছিল।
এজাহারে আরও বলা হয়, অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান-শুটার, ১৪ রাউন্ড গুলি, বেশ কিছু গুলির খোসা, একাধিক স্মার্টফোন, একটি মেটাল ডিটেক্টর, একটি ড্রোন ও ড্রোন সংক্রান্ত সরঞ্জাম, সামরিক পোশাকের কাপড়, 'জিহাদি' বই ও লিফলেট উদ্ধার করা হয়।
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ, বিক্ষোভে উত্তাল দিল্লি
- • ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০৩
- • সাগর-রুনি হত্যার তদন্তে অবহেলা, প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল ১২৮ বার
- • প্রেমের টানে দেশে আসছেন বিদেশি তরুণ-তরুণী, ভালোবাসা নাকি প্রতারণার ফাঁদ?
- • ই-রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর, জুলাই-সেপ্টেম্বরে রিটার্ন দিলে মিলবে ৫% কর প্রণোদনা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
