সেনাপ্রধানের সঙ্গে ডিএসসিইউয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬, ০০:২৯
ইন্দো-প্যাসিফিক ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন ইউনিভার্সিটির (ডিএসসিইউ) রিজিওনাল প্রোগ্রাম লিড ও সহকারী অধ্যাপক মি. মাইকেল রেমবোল্ডের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সেনা সদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে এ তথ্য জানা যায়।
আইএসপিআর সূত্র জানায়, সাক্ষাৎকালে উভয় পক্ষের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বিশেষ করে ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বিল্ডিং (আইসিবি) বা প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়।
আলোচনায় আধুনিক প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় এবং যৌথ উদ্যোগের মাধ্যমে সেনাবাহিনীর দক্ষতা ও পেশাগত মান আরো উন্নত করার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়। এই ধরনের সহযোগিতা ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, ডিএসসিইউ হলো মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান।
যা নিরাপত্তা সহযোগিতা, শিক্ষা, প্রশিক্ষণ এবং জনশক্তি উন্নয়নের মাধ্যমে ইন্দো-প্যাসিফিকসহ বিশ্বব্যাপী অংশীদারদের সক্ষমতা বৃদ্ধি করে। এটি এফএমএস (ফরেন মিলিটারি সেলস), লজিস্টিকস এবং নীতি-নির্ধারণে প্রশিক্ষণ প্রদান করে। যা এ অঞ্চলে কৌশলগত অংশীদারি ও নিরাপত্তা জোরদার করতে কাজ করে।
আরও পড়ুন
- • ঘরোয়া ক্রিকেটে বিসিসিআইয়ের ৫ নতুন নিয়ম
- • বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ চায় সরকার
- • ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম: মেসিকে নিয়ে পোস্ট পরীমনির
- • জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল
- • রোমে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়
- • দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের
- • ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক আয় দেশে আনতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
- • মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
