৭ দিনের ছুটি চেয়ে প্রতিবাদ সমাবেশ ঢাবি শিক্ষার্থীদের
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩:০০
আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে সাত দিনের ছুটির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ড. মুহম্মদ শহীদুল্লাহ হল সংসদের কার্যনির্বাহী সদস্য রিয়াদুস সালেহীন বলেন, ভোট দেওয়া সবার গণতান্ত্রিক অধিকার। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি পর্যাপ্ত ছুটি না দেয়, তাহলে অনেক শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন।
তিনি অভিযোগ করেন, ১০ ফেব্রুয়ারি থেকে ছুটি কার্যকর হলে দূরবর্তী জেলার শিক্ষার্থীদের বাড়ি গিয়ে ভোট দেওয়া কঠিন হয়ে পড়বে। তার দাবি, ৮ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হোক।
হল সংসদের আরেক কার্যনির্বাহী সদস্য আবু নাইম বলেন, দীর্ঘ সময় পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ এসেছে। কিন্তু ছুটির সময়সূচি নিয়ে প্রশাসনের সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গসহ দূরবর্তী অঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াতে বেশি সময় লাগে উল্লেখ করে তিনি বলেন, ভোটের আগে সম্ভাব্য যানজটের বিষয়টিও বিবেচনায় নেওয়া উচিত।
ঢাবি শিক্ষার্থী তালহা নিগাহবান বলেন, দীর্ঘদিন পর গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ মিলেছে। কিন্তু সীমিত ছুটিতে নির্ধারিত সময়ে বাড়ি গিয়ে ভোট দেওয়া সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ৮ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণার জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন
- • রোমে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়
- • দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের
- • ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক আয় দেশে আনতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
- • মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ
- • শুল্কছাড়েও কমেনি মসলার দাম, জিরা ছাড়া সব মসলাই চড়া
- • সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন 'গডজিলা' সিরিজের অভিনেত্রী কেলি হটল
- • গ্যাস সংকটে খিলক্ষেতে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
