২২ জুলাই ২০২৬, বুধবার, ১৭:০৩

শিরোনাম
দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, রুল জারি করেছে হাইকোর্ট প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন

আদালতের নিষেধাজ্ঞা মেনে শেখ হাসিনার বক্তব্য প্রচার বন্ধের অনুরোধ তথ্য উপদেষ্টার

আদালতের নিষেধাজ্ঞা মেনে শেখ হাসিনার বক্তব্য প্রচার বন্ধের অনুরোধ তথ্য উপদেষ্টার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬, ১৩:১৭

শেখ হাসিনার বক্তব্য দেশের গণমাধ্যমে প্রচারের বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে উল্লেখ করে গণমাধ্যমকে এ ধরনের বক্তব্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ বলেন, সম্প্রতি শেখ হাসিনার একটি সাক্ষাৎকার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি-তে প্রচারিত হয়েছে। এরপর দেশের কয়েকটি গণমাধ্যমেও সেটি প্রচার করা হয়েছে, যা আদালতের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি বলেন, "শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তাই গণমাধ্যমের প্রতি অনুরোধ, তারা যেন এসব বক্তব্য প্রচার না করে।"

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা পর্যন্ত দলটি কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

তিনি আরও জানান, খুব শিগগিরই তথ্য কমিশন গঠন করা হবে। পাশাপাশি গণমাধ্যম কমিশন নতুন করে আলোচনা-পর্যালোচনার মাধ্যমে পুনর্গঠন করা হবে।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর প্রসঙ্গে তিনি বলেন, সফরটি অত্যন্ত সফল হয়েছে এবং সরকার দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা করছে।

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে তিনি বলেন, এ বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নেবে, তা বাংলাদেশের জাতীয় স্বার্থ বিবেচনায় নেওয়া হবে। চীনের সঙ্গে এ প্রকল্পে কাজ করলে ভারতের সঙ্গে সম্পর্কের কোনো অবনতি হবে না বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য থাকলে চীন-মিয়ানমার-বাংলাদেশ সড়ক বা করিডর সংযোগের সম্ভাব্যতা যাচাই করা হবে।

বজ্রপাত মোকাবিলায় সরকার বজ্রপ্রবণ ১৫টি এলাকায় বজ্র নিরোধক যন্ত্র স্থাপন এবং নিরাপদ আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে বলেও জানান তথ্য উপদেষ্টা।

ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি ১১৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। এ জন্য সীমান্তরক্ষী বাহিনীকে সরকার ধন্যবাদ জানিয়েছে।

এছাড়া ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) দুর্নীতিবিষয়ক প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতির যেসব অভিযোগ এসেছে, সেগুলো সরকার তদন্ত করবে। একই সঙ্গে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমান সরকার দুর্নীতি প্রতিরোধে আরও সতর্ক অবস্থানে রয়েছে।

আরও পড়ুন