আলভীর সঙ্গে পরকিয়ার গুঞ্জন, যা বললেন তিথি
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৬, ১৯:৩৫
ছোট পর্দার অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় বইছে! এ ঘটনায় আলভী ও তার মা নাসরিন সুলতানা আহমেদের বিরুদ্ধে মামলা করেছে ইকরার পরিবার। স্ত্রীর মৃত্যুর সময় শুটিংয়ে নেপালে অবস্থান করছিলেন আলভী।
আলভীর সঙ্গে অভিনেত্রী ইফফাত আরা তিথির প্রেমের কারণেই নাকি আত্মহত্যা করেছেন ইকরা, এমন কথা মিডিয়া পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে। শুধু তাই নয়, ইকরার বেশ কয়েকজন বান্ধবিও ওই অভিনেত্রীর সঙ্গে আলভীর পরকীয়ার কথা জানিয়েছেন।
অবশেষে নীরবতা ভেঙে মুখ খুললেন তিথি। নেপাল থেকে দেশে ফেরার বিষয়ে তিথি বলেন, অনেকেই অভিযোগ করছেন ‘আলভী তার স্ত্রীকে শেষ দেখা দেখতে আসেননি, তার গার্লফ্রেন্ডকে নিয়ে নেপালে ঘুমিয়ে আছে’—এটা ভুল কথা। আমি পুরো টিমের সঙ্গে গতকাল (২ মার্চ) দেশে এসেছি। যেদিন ইকরা আত্মহত্যা করে ওইদিন একটা টিকিটের জন্য অনেক জায়গায় ফোন দেওয়া হয়েছে। প্রথম দিন কোথাও টিকিট পাওয়া যায়নি। পরের দিন টিকিট ব্যবস্থা করে টিমের সবাই দেশে ফিরেছি।
প্রেমের গুঞ্জন নিয়ে তিথি বলেন, তার (আলভী) সঙ্গে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। কোনো অফিসে যখন আপনার কলিগ থাকে, আপনি যখন তার সঙ্গে চার-পাঁচ বছর অফিস করবেন, তখন আপনার সঙ্গে তার ভালো বন্ধুত্ব হতেই পারে। আমি আগেও বলছি যে, ইন্ডাস্ট্রিতে আলভী আমার সবচেয়ে ভালো বন্ধু। আগেও অনেক সাক্ষাৎকারে এই কথাটা বলছি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় ইকরার মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন আলভী-ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের রিজিক নামে একটি পুত্রসন্তান রয়েছে।
আরও পড়ুন
- • রাবিতে ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণার দাবি ছাত্রদল সভাপতির
- • কিয়ার স্টারমারের পর কে হচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী?
- • মহাসড়কের পাশে কিশোরীর মরদেহ, উদ্ধার লাল বিয়ের শাড়ি
- • চট্টগ্রাম বন্দরের এনসিটিতে ক্রেনে আগুন, কন্টেইনার কার্যক্রম সাময়িক বন্ধ
- • ঢাকায় রাসায়নিক অস্ত্র কনভেনশন বিষয়ক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
- • পরাজয়ের ছাই থেকে জন্ম নেয় ব্রাজিলের বিশ্বখ্যাত হলুদ জার্সি
- • ৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
- • দ্বিপাক্ষিক বৈঠক শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব
