পাকিস্তান-শ্রীলঙ্কার বিদায় , সেমিফাইনালে নিউজিল্যান্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ, ২০২৬, ০০:০৮
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায় ঘণ্টা বাজিয়ে যে স্যান্টনার-ফিলিপস-অ্যালেনদের সেমিফাইনালে তুলতে বড় সহায়তা করেছেন শানাকা-আসালাঙ্কা-রত্নায়েকেরা!
ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে আজ বাঁচা-মরার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২১২ রান করেছিল পাকিস্তান। জবাবে অধিনায়ক দাসুন শানাকার বীরত্বে (৩১ বলে অপরাজিত ৭৬) শ্রীলঙ্কা ৬ উইকেটে ২০৭ রানে থামে।
নেট রান রেটে নিউজিল্যান্ডকে টপকে সেমিফাইনালে খেলতে হলে পাকিস্তানকে ৬৫ রানে জিততে হতো। কিন্তু মাত্র ৫ রানে জেতায় সুপার এইট পর্ব থেকেই বিদায় নিতে হলো।
অথচ সাহিবজাদা ফারহান ও ফখর জামানের দুর্দান্ত ব্যাটিংয়ে এক পর্যায়ে বিনা উইকেটে ১৭৬ রান তুলে ফেলেছিল পাকিস্তান, যা টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি। তখন মনে হচ্ছিল, পাকিস্তানের সংগ্রহ অনায়াসে ২৩০ ছাড়িয়ে যাবে।
কিন্তু উদ্বোধনী জুটি ভাঙতেই পাকিস্তানের ব্যাটিং লাইন আপ হুড়মুড়িয়ে পড়ে। শেষ ২৫ বলে ৮ উইকেট হারিয়ে মাত্র ৩৬ রান যোগ করতে পারে দলটি। এরপরও সেমিফাইনালে উঠতে হলে শ্রীলঙ্কাকে ১৪৭ রানের মধ্যে থামাতে হতো। কিন্তু শাহিন আফ্রিদি, উসমান তারিক, শাদাব খানদের নির্বিষ বোলিংয়ে জিতেও হতাশ হতে হয় পাকিস্তানের সমর্থকদের।
শ্রীলঙ্কার পর পাকিস্তানেরও বিদায় নিশ্চিত হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি সব ম্যাচ ভারতে হবে।
ম্যান অব দ্য ম্যাচ খেতাব নেন সাহিবজাদা ফারহান।
আরও পড়ুন
- • রাবিতে ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণার দাবি ছাত্রদল সভাপতির
- • কিয়ার স্টারমারের পর কে হচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী?
- • মহাসড়কের পাশে কিশোরীর মরদেহ, উদ্ধার লাল বিয়ের শাড়ি
- • চট্টগ্রাম বন্দরের এনসিটিতে ক্রেনে আগুন, কন্টেইনার কার্যক্রম সাময়িক বন্ধ
- • ঢাকায় রাসায়নিক অস্ত্র কনভেনশন বিষয়ক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
- • পরাজয়ের ছাই থেকে জন্ম নেয় ব্রাজিলের বিশ্বখ্যাত হলুদ জার্সি
- • ৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
- • দ্বিপাক্ষিক বৈঠক শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব
