২০ জুন ২০২৬, শনিবার, ১৫:২২

শিরোনাম
আজ আন্তর্জাতিক শরণার্থী দিবস দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়ালো বাংলাদেশের নারী উন্নয়নে অগ্রগতির প্রশংসা ইউএন উইমেনের শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন যাচ্ছেন তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বিনিয়োগ কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক আগের ইউনিফর্মে ফিরছে পুলিশ, গেজেট প্রকাশ

পাকিস্তানে যাত্রীবাহী গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরণ, নিহত ৫

পাকিস্তানে যাত্রীবাহী গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরণ, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ১২:৪৫

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলার ওয়াজির উপবিভাগের মারকা বেরা এলাকায় পরপর দুটি বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) ইয়াসির আফ্রিদি বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম বিস্ফোরণটি ডোমেলের দিকে যাওয়া একটি যাত্রীবাহী গাড়িকে লক্ষ্য করে ঘটানো হয়। শক্তিশালী বিস্ফোরণে গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

প্রথম বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় প্রায় এক কিলোমিটার দূরে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। এতে উদ্ধারকাজে থাকা আরও দুইজন নিহত হন এবং ব্যবহৃত গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়।

রেসকিউ ১১২২-এর সদস্যরা পরে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ এবং আহতদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করেন।

ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে। অতিরিক্ত বিস্ফোরক থাকতে পারে এমন আশঙ্কায় এলাকায় ব্যাপক অনুসন্ধান চলছে।

দুর্ঘটনাটি বান্নুর দুর্গম পাহাড়ি অঞ্চলে চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

আরও পড়ুন