পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৬, ২২:১১
আফগানিস্তানের সীমান্তবর্তী বিভিন্ন প্রদেশে পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন শত শত আফগান নাগরিক। বেসামরিক মানুষ হত্যার অভিযোগ তুলে এবং সীমান্তে লড়াইরত আফগান সেনাদের প্রতি সমর্থন জানিয়ে তারা এই কর্মসূচি পালন করেন। বার্তা সংস্থা এএফপির বরাতে এই তথ্য জানা গেছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহ ধরে চলা সীমান্ত সংঘর্ষে ৪২ জন আফগান বেসামরিক নাগরিক নিহত এবং ১০৪ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে শিশুও রয়েছে। এই সহিংসতার জেরে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন।
পূর্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশের রাজধানী গারদেজ এবং খোস্ত প্রদেশের গুরবুজ জেলায় বিক্ষোভকারীরা তালেবানের সাদা পতাকা হাতে প্রতিবাদ জানান। তারা সীমান্ত রক্ষায় সেনাদের ফুলের মালা দিয়ে বরণ করেন এবং পাকিস্তানের হামলার তীব্র নিন্দা জানান।
বেসামরিক হতাহতের বিষয়ে পাকিস্তান কোনো মন্তব্য না করলেও দাবি করেছে, তাদের সেনারা ৪৩০ জনের বেশি আফগান সেনাকে হত্যা করেছে। অন্যদিকে আফগানিস্তানের দাবি, সংঘর্ষে পাকিস্তানের প্রায় ১৫০ সেনা নিহত হয়েছে। তবে উভয় পক্ষের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
আরও পড়ুন
- • উত্তাল ঢেউ কিংবা অভাব কোনো কিছুই থামাতে পারেনি তাসলিমার বৈঠা হাতে সংগ্রামী জীবন
- • বস্ত্র ও পাট অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- • ইরান সফরে একাধিক বৈঠকে অংশ নেবেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
- • প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭টি চুক্তির সম্ভাবনা, আলোচনায় থাকবে তিস্তা প্রকল্প: পররাষ্ট্র সচিব
- • বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ শুরু চীনের, মহাবিপদে ভারত
- • মুন্সীগঞ্জ সফরে উন্নয়ন প্রকল্প ঘুরে দেখলেন স্থানীয় সরকার মন্ত্রী
- • আজ আন্তর্জাতিক শরণার্থী দিবস
- • কারওয়ান বাজারে সাময়িক বিঘ্নের পর পুনরায় চালু এআই ক্যামেরা
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
