সিসিইউতে ভর্তি ঠাকুরগাঁওয়ের জামায়াত আমির
জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:০৮
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ব্যাগে থাকা প্রায় ৫০ লাখ টাকাসহ আটক হওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির মাওলানা বেলাল উদ্দিন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সিসিইউ-১-এ ভর্তি করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে বেলা ১১টার দিকে ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে নামার পর তাকে আটক করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলাল উদ্দিনের সঙ্গে ছিলেন জেলা জামায়াতের দফতর সম্পাদক আবদুল মান্নান। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর ও পুলিশ সদস্যরা তাদের তল্লাশি করে। এ সময় তাদের ব্যাগে থাকা আনুমানিক ৫০ লাখ টাকা জব্দ করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বেলাল উদ্দিন অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
পুলিশ জানায়, বেলাল উদ্দিন টাকার উৎস সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তবে জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, এই টাকা তার ব্যবসার কাজের। বেলাল উদ্দিন ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া এলাকার বাসিন্দা এবং সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক।
তার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসক ডা. আজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি হার্ট অ্যাটাক করেছেন। রক্তচাপ বেড়ে যাওয়ায় হার্টবিট ওঠানামা করছে। ইসিজি রিপোর্টে সমস্যা পাওয়া গেছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তিনি শঙ্কামুক্ত নন।
এ বিষয়ে রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি কে এম আনারুল হক কাজল বলেন, ব্যবসায়িক কাজে টাকা আনার সময় তাকে যেভাবে হেনস্তা করা হয়েছে, তা আমরা মেনে নিতে পারছি না। তাকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার আগে থেকেই হার্টের সমস্যা ছিল। আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
আরও পড়ুন
- • রাবিতে ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণার দাবি ছাত্রদল সভাপতির
- • কিয়ার স্টারমারের পর কে হচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী?
- • মহাসড়কের পাশে কিশোরীর মরদেহ, উদ্ধার লাল বিয়ের শাড়ি
- • চট্টগ্রাম বন্দরের এনসিটিতে ক্রেনে আগুন, কন্টেইনার কার্যক্রম সাময়িক বন্ধ
- • ঢাকায় রাসায়নিক অস্ত্র কনভেনশন বিষয়ক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
- • পরাজয়ের ছাই থেকে জন্ম নেয় ব্রাজিলের বিশ্বখ্যাত হলুদ জার্সি
- • ৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
- • দ্বিপাক্ষিক বৈঠক শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব
