পঞ্চগড়ে গ্রেপ্তার আলোচিত পকেটমার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ০১:১১
পঞ্চগড়ের বোদা পৌর মার্কেটে হবিবর রহমান (৫০) নামে এক ব্যক্তির পকেট থেকে টাকা চুরির ঘটনায় আলোচিত পকেটমারকে গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার (১৫ মার্চ) সন্ধ্যায় নীলফামারীতে র্যাব-১৩, সিপিসি-২ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবির।
গ্রেপ্তার আনোয়ার হোসেন ওরফে নিতাই আনোয়ার (৪০) পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার চিড়াকুটি এলাকার মৃত হিমায়েদ আলীর ছেলে।
র্যাব জানায়, গত ১১ মার্চ হবিবর রহমান (৫০) পরিবারের সদস্যদের নিয়ে ঈদের কেনাকাটা করতে বোদা পৌর মার্কেটে যান। একটি দোকানে জামাকাপড় দেখার সময় নিতাই আনোয়ার কৌশলে হবিবর রহমানের পাঞ্জাবির পকেট থেকে ঈদের কেনাকাটার জন্য আনা ১৩ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। কিছুক্ষণ পর পকেটে হাত দিয়ে টাকা না পেয়ে ঈদের কেনাকাটার আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়। পরে চুরির ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এবং সেই ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা তৈরী হয়।
কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবির বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এলে ওই পকেটমারকে ধরতে অভিযান চালানো হয়।
অভিযানে দেবীগঞ্জ পৌরসভার সবুজপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
আরও পড়ুন
- • ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক আয় দেশে আনতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
- • মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ
- • শুল্কছাড়েও কমেনি মসলার দাম, জিরা ছাড়া সব মসলাই চড়া
- • সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন 'গডজিলা' সিরিজের অভিনেত্রী কেলি হটল
- • গ্যাস সংকটে খিলক্ষেতে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ, বিক্ষোভে উত্তাল দিল্লি
- • ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
