ইংল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২২, ০২:২৯
‘এ’ গ্রুপের সবচেয়ে কঠিন ম্যাচেই আজ নামবে বাংলাদেশ। ইংল্যান্ডের পর তাদের শক্তির পরীক্ষা দিতে হবে কানাডা ও আরব আমিরাতের বিপক্ষে। তাই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে থাকতে আজকের ম্যাচে জয়টা গুরত্বপূর্ণ রাকিবুল হাসানদের জন্য।
ইতিহাস আর পরিসংখ্যানও সাহস দিচ্ছে টাইগার যুবাদের। ইংলিশ লায়ন্সদের বিপক্ষে সবশেষ পাঁচ দেখায় চার জয় বাংলাদেশের। যুবাদের সাফল্যের গল্পটা অবশ্য দুই বছর আগের। শেষ পাঁচ ম্যাচই হয়েছে ২০১৯ সালে, যুবা বিশ্বকাপের শেষ আসরের আগে।
সেন্ট কিটসের যে মাঠে নামছে বাংলাদেশ, সেটির অতীত ব্যাটারদের জন্য কিছুটা স্বস্তি জোগাবে। সবশেষ ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল) হয়েছে এই মাঠে। টানা ম্যাচে শেষ দিকে রানে ভাটা পড়লেও ২৪২ রান তাড়া করে জেতার ঘটনাও ঘটেছে শুরুতে। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরেও এই উইকেটে ভালো সময় কাটিয়েছিলেন জাতীয় দলের ব্যাটাররা।
বাংলাদেশের যুব বিশ্বকাপ স্কোয়াড
রাকিবুল হাসান (অধিনায়ক), প্রান্তিক নওরোজ নাবিল (সহ-অধিনায়ক), মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, এসএম মেহরব হোসেন, আইচ মোল্লা, আব্দুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মণ্ডল, মোহাম্মদ আশিকুর জামান, তানজিম হাসান সাকিব ও নাইমুর রহমান নয়ন।
স্ট্যান্ড বাই- আহসান হাবিব লিওন, জিসান আলম
আরও পড়ুন
- • জার্মানিকে হারিয়ে চমক দেখাল ইকুয়েডর, নকআউটের পথে বড় পদক্ষেপ
- • আজ পবিত্র আশুরা, দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে
- • বলিউডের চেয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রি বেশি সীমাবদ্ধ: তামান্না
- • সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম
- • ২৯ লাখ টাকার মামলায় প্রক্সি দিয়ে জামিন, নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
- • জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দলে যারা থাকছেন
- • এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ
- • বিমানবন্দরে আটকে ইরান অধিনায়ক, ক্ষোভ ফেডারেশনের
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
