২৬ জুন ২০২৬, শুক্রবার, ০৪:৫৮

শিরোনাম
সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে স্বর্ণসহ সব মূল্যবান ধাতুর দরপতন

আন্তর্জাতিক বাজারে স্বর্ণসহ সব মূল্যবান ধাতুর দরপতন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ১১:১৫

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি, শক্তিশালী মার্কিন ডলার এবং চলতি বছর ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশার কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় সকাল ১০টা ১৫ মিনিটে স্পট গোল্ডের দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪২ দশমিক ৬১ ডলারে নেমে আসে। একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারও ১ শতাংশ কমে ৪ হাজার ১৬০ দশমিক ২০ ডলারে দাঁড়ায়।

বিশ্লেষকরা বলছেন, ডলারের শক্ত অবস্থান এবং সুদের হার বাড়ানোর সম্ভাবনা স্বর্ণবাজারে প্রধান চাপ হিসেবে কাজ করছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার জানান, তেলের দাম কিছুটা কমলেও শক্তিশালী ডলারের কারণে স্বর্ণের মূল্য ধরে রাখা সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, ফেড সুদের হার বাড়াতে পারে—এই প্রত্যাশায় ডলারের মান বাড়ছে, যা স্বর্ণের ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে।

গত সপ্তাহে এক বছরের সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর পরও ডলার শক্ত অবস্থানে রয়েছে। ফলে অন্যান্য মুদ্রা ব্যবহারকারী ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।

এদিকে যুক্তরাষ্ট্র সোমবার থেকে ইরানের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা ৬০ দিনের জন্য শিথিল করেছে বলে জানা গেছে। নতুন শান্তি চুক্তির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

শুধু স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও দরপতন দেখা গেছে। স্পট সিলভারের দাম ৩ দশমিক ৩ শতাংশ, প্লাটিনাম ১ দশমিক ৯ শতাংশ এবং প্যালাডিয়াম ১ দশমিক ৮ শতাংশ কমেছে।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং মুদ্রানীতির পরিবর্তনের প্রত্যাশাই বর্তমানে ধাতব বাজারে বড় প্রভাব ফেলছে।

প্রতিফলন/রাশ

আরও পড়ুন