৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ ব্যবহারের নির্দেশনা
শিক্ষা ডেস্ক
প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ২৩:০৬
রাজধানীর সাত কলেজের একাডেমিক কার্যক্রম, পরীক্ষা, রুটিন, ফলাফল, ট্রান্সক্রিপ্ট ও শিক্ষার্থী-সংক্রান্ত সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়ে বলা হয়েছে, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬’ (২০২৬ সনের ৭৮ নং আইন)-এর ধারা ৪(৩) অনুযায়ী ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজকে এই বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত বা অধিভুক্ত কলেজ হিসেবে গণ্য করা হয়েছে।
একই আইনের ৬ ও ৭ ধারা অনুযায়ী, সংযুক্ত এই কলেজগুলোর শিক্ষাদান, পাঠ্যক্রম, পরীক্ষা গ্রহণ, মূল্যায়ন, একাডেমিক মান সংরক্ষণ এবং ডিগ্রি ও সনদ প্রদানসহ যাবতীয় একাডেমিক কার্যক্রম এই বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হচ্ছে। তারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নির্ধারিত শিক্ষা কাঠামো ও কারিকুলামের আওতায় একাডেমিক কার্যক্রম সম্পন্ন করবেন এবং শর্ত পূরণ সাপেক্ষে এই বিশ্ববিদ্যালয় থেকেই মূল সনদ ও ডিগ্রি পাবেন।
নতুন নির্দেশনা অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ এবং এর পরবর্তী সময়ে সব ধরনের একাডেমিক বিজ্ঞপ্তি, রুটিন, ফলাফল, ট্রান্সক্রিপ্ট, ওয়েবসাইট ও চিঠিপত্রে সংশ্লিষ্ট কলেজের নামের আগে বা সাথে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ যুক্ত করতে হবে।
উদাহরণ হিসেবে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে- ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ সংযুক্ত: সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা।
উল্লেখ্য, প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষার প্রশ্নপত্রে বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহারের ঘটনায় ঢাকা কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ ও পরীক্ষা বয়কটের ঘটনা ঘটে।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • বলিউডের চেয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রি বেশি সীমাবদ্ধ: তামান্না
- • সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম
- • ২৯ লাখ টাকার মামলায় প্রক্সি দিয়ে জামিন, নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
- • জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দলে যারা থাকছেন
- • এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ
- • বিমানবন্দরে আটকে ইরান অধিনায়ক, ক্ষোভ ফেডারেশনের
- • পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ায় এয়ার ইন্ডিয়ার পাইলট বরখাস্ত
- • আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
