২৬ জুন ২০২৬, শুক্রবার, ০৪:০৪

শিরোনাম
সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার

প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ১২:৫৯

দেশের স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী এক বছরের মধ্যে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে অন্তঃসত্ত্বা মায়েদের উন্নত সেবা নিশ্চিত করতে আগামী তিন বছরের মধ্যে ধাত্রীবিদ্যায় দক্ষ ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়া হবে।

রোববার (২১ জুন) পর্তুগালের লিসবন সফর শেষে দেশে ফিরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

তিনি বলেন, মাঠপর্যায়ে মাতৃস্বাস্থ্যসেবার মানোন্নয়নে নিয়োগপ্রাপ্ত মিডওয়াইফদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ অবকাঠামো উন্নয়নে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে।

ড. হায়দার আরও জানান, তৃণমূল পর্যায়ে একটি শক্তিশালী ‘প্রাইমারি হেলথ কেয়ার নেটওয়ার্ক’ গড়ে তোলা হবে। এই নেটওয়ার্কের আওতায় ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সেবা প্রদান করবেন।

তিনি স্পষ্ট করে বলেন, দেশের কোনো কমিউনিটি ক্লিনিক বন্ধ করা হবে না। বরং বিদ্যমান কাঠামো বজায় রেখেই সেবার পরিধি বাড়ানো হবে।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন