জুনের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬, ১৯:২৬
সামগ্রিকভাবে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়নের লক্ষ্যে আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, নতুন বছরে সরকার দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।
তিনি আরও জানান, বর্তমানে কৃষক কার্ড বিতরণ চলছে এবং আগামী জুন মাসের মধ্যেই হেলথ কার্ডও দেওয়া হবে। জনগণের কল্যাণে কৃষিঋণ মওকুফ, দুস্থদের জন্য বরাদ্দ, টিআর-কাবিখা কার্যক্রম এবং খাল খননসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে নববর্ষ উপলক্ষে লোকজ মেলা উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে হামের প্রাদুর্ভাব রোধে ৩০টি উপজেলা ও সিটি করপোরেশনে টিকাদান কার্যক্রম চলছে। আগামী ২০ তারিখ থেকে সারাদেশে হাম টিকা এবং ভিটামিন এ ক্যাপসুল শিশুদের খাওয়ানো হবে। ইতোমধ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছে এবং মৃত্যুহারও কমে গেছে। তিনি আশা প্রকাশ করেন, দুই সপ্তাহের মধ্যেই পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, পৌর বিএনপির সদস্যসচিব আবদুল হান্নান, উপজেলা যুবদলের সদস্যসচিব মাসুদুর রহমান সোহাগসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের নেতারা।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিএনপি নেতারা এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। পরে দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন মন্ত্রী, এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
আরও পড়ুন
- • বলিউডের চেয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রি বেশি সীমাবদ্ধ: তামান্না
- • সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম
- • ২৯ লাখ টাকার মামলায় প্রক্সি দিয়ে জামিন, নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
- • জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দলে যারা থাকছেন
- • এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ
- • বিমানবন্দরে আটকে ইরান অধিনায়ক, ক্ষোভ ফেডারেশনের
- • পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ায় এয়ার ইন্ডিয়ার পাইলট বরখাস্ত
- • আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • চাপের মুখে সমঝোতায় ট্রাম্প, কেন যুদ্ধবিরতির পথে হাঁটল যুক্তরাষ্ট্র?
