সাইপ্রাসে শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হলেন মিনহাজুল আলম
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬, ১৯:১৪
জাতিসংঘের ব্লু হেলমেট বা শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের মুকুটে যুক্ত হলো আরও একটি সাফল্যের পালক। সাইপ্রাসে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর (ইউএনএফআইসিওয়াইপি) নতুন ফোর্স কমান্ডার হিসেবে বাংলাদেশের লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে নিয়োগ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
বুধবার (৮ এপ্রিল) নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ নিয়োগের কথা নিশ্চিত করা হয়।
মিনহাজুল আলম মঙ্গোলিয়ার লেফটেন্যান্ট জেনারেল এরদেনেবাত বাতসুরির স্থলাভিষিক্ত হচ্ছেন। বিবৃতিতে বিদায়ী ফোর্স কমান্ডারের নিষ্ঠা ও দায়িত্ব পালনের জন্য জাতিসংঘ মহাসচিব গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলম বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে কমান্ড, স্টাফ এবং ইন্সট্রাকশনাল অভিজ্ঞতায় সমৃদ্ধ। এ নিয়োগের পূর্বে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ‘আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড’-এ জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে তিনি ১০ পদাতিক ডিভিশনের জিওসি এবং কক্সবাজারের এরিয়া কমান্ডার (২০২৪-২০২৬) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্ট হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
আন্তর্জাতিক শান্তিরক্ষা অঙ্গনে এটিই তার প্রথম বড় দায়িত্ব নয়। এর আগে, ২০২০-২০২১ মেয়াদে তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে (MINUSCA) সেক্টর কমান্ডার হিসেবে কাজ করেছেন। এছাড়াও ১৯৯৯-২০০০ সালে পূর্ব তিমুরে (UNTAET) সামরিক পর্যবেক্ষক হিসেবে মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। পদাতিক ফরমেশনের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেয়ার পাশাপাশি সন্ত্রাসবাদ দমন, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং দুর্যোগ ব্যবস্থাপনায়ও তার বিশেষ দক্ষতা রয়েছে।
লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলমের শিক্ষাগত প্রোফাইল অত্যন্ত সমৃদ্ধ। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে মাস্টার অব সায়েন্স (এমএসসি) সম্পন্ন করেন। তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স এবং রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা থেকে এমবিএ ডিগ্রিধারী।
এদিকে জাতিসংঘে বাংলাদেশের এমন শক্তিশালী অবস্থান এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বে বাংলাদেশের সেনা কর্মকর্তার নিয়োগ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের অব্যাহত অঙ্গীকারের প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্ট কূটনৈতিক মহল।
আরও পড়ুন
- • গাজায় শিশুদের জীবন ও ভবিষ্যৎ ঝুঁকিতে: জাতিসংঘের সতর্কবার্তা
- • কোয়ার্টার ফাইনালে হতে পারে মেসি-রোনালদো দ্বৈরথ, টিকিটের দাম আকাশছোঁয়া
- • বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা
- • হরমুজ প্রণালী স্বাভাবিক হওয়ার আভাস, হু হু করে কমছে বিশ্ববাজারে তেলের দাম
- • এক বছরে সেবা খাতে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি
- • লক্ষ্মীপুরে মা-মেয়েসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা
- • ভেনেজুয়েলা ভূমিকম্পে প্রাণহানি ‘ভয়াবহ’ হতে পারে, সহায়তার ঘোষণা ট্রাম্পের
- • অ্যাপ ডাউনলোডে অসতর্কতা, মুহূর্তেই খোয়া যেতে পারে ব্যাংকের তথ্য
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
