২৬ জুন ২০২৬, শুক্রবার, ০৩:৪৫

শিরোনাম
সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি পূর্ববর্তী সরকারের ১,৩০০ উন্নয়ন প্রকল্প এখন সরকারের ‘গলার কাঁটা’: অর্থমন্ত্রী

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০২৬, ২১:০০

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ক্রমান্বয়ে উন্নতির দিকে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে তাঁর সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল এই তথ্য নিশ্চিত করেছেন।

মিজানুর রহমান সোহেল জানান, মির্জা আব্বাস বর্তমানে হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তাঁকে প্রতিদিন নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে। আগের চেয়ে তাঁর শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল।

এদিকে বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তাঁর সহধর্মিণী রাহাত আরা বেগম। এর আগে সিঙ্গাপুরে অবস্থানরত বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।

আরও পড়ুন