হরমুজে নজরদারিতে ইরানের সঙ্গে কাজ করছে ওমান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৬, ১৬:৫৫
বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে ওমান সরকার। এতে দুই পক্ষই বেশ কিছু ধারণা ও প্রস্তাব উপস্থাপন করে, যেগুলো পরবর্তীতে বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে বলে জানা গেছে।
রবিবার (০৫ এপ্রিল) ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই দেশের উপপররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে হরমুজ প্রণালিতে নিরাপদ ও স্বাভাবিক নৌপরিবহন নিশ্চিত করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়েছে।
এই আলোচনার বিষয়ে এক ইরানি কর্মকর্তা জানান, এই আলোচনা এমন সময়ে অনুষ্ঠিত হলো, যখন হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পর্যবেক্ষণের জন্য ওমানের সঙ্গে একটি প্রটোকল প্রণয়নের কাজ করছে ইরান।
এর আগে ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী কাজেম ঘারিবাবাদি দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা আইআরএনএকে বলেন, ‘হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পর্যবেক্ষণ ও সমন্বয়ের আওতায় আনা হবে। এই ব্যবস্থার অর্থ কোনো বিধিনিষেধ নয়, বরং নিরাপদ চলাচল নিশ্চিত করা, প্রক্রিয়া সহজ করা এবং এই পথ ব্যবহারকারী জাহাজগুলোকে আরো উন্নত সেবা দেওয়া।’
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পর্যবেক্ষণের জন্য ওমানের সঙ্গে প্রোটোকলের বিষয়ে এক ইরানি কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে দুই দেশ যৌথভাবে তত্ত্বাবধান করবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকেই কার্যত বন্ধ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি।
এই প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি তেল পরিবহন করা হয়। প্রণালিটি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি তেলের সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হয়েছে এবং বিশ্বব্যাপী বাড়ছে তেলের দাম।
আরও পড়ুন
- • বলিউডের চেয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রি বেশি সীমাবদ্ধ: তামান্না
- • সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম
- • ২৯ লাখ টাকার মামলায় প্রক্সি দিয়ে জামিন, নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
- • জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দলে যারা থাকছেন
- • এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ
- • বিমানবন্দরে আটকে ইরান অধিনায়ক, ক্ষোভ ফেডারেশনের
- • পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ায় এয়ার ইন্ডিয়ার পাইলট বরখাস্ত
- • আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • চাপের মুখে সমঝোতায় ট্রাম্প, কেন যুদ্ধবিরতির পথে হাঁটল যুক্তরাষ্ট্র?
