২৬ জুন ২০২৬, শুক্রবার, ২৩:২৪

শিরোনাম
কূটনৈতিক সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী নিত্যপণ্যের দামে ক্রেতাদের নাভিশ্বাস চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতা স্মারক সই সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত চালক ও যাত্রী শনাক্ত

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত চালক ও যাত্রী শনাক্ত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৬, ২৩:৪১

রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত অটোরিকশার চালক ও যাত্রীর পরিচয় মিলেছে। নিহত চালকের নাম মো. ফিরোজ (৫০) এবং যাত্রীর নাম আবুল কালাম দেওয়ান (৪৮)।

শুক্রবার (৩ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে যাত্রাবাড়ীর মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, চালক ফিরোজের গ্রামের বাড়ি নীলফামারীর ডিমলা দক্ষিণ খড়িবাড়ি গ্রামে। তিনি জুরাইনের মুরাদপুরে থাকতেন। এ ছাড়া যাত্রী আবুল কালাম দেওয়ানের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। তিনি গতকাল গ্রাম থেকে ছেলের সঙ্গে দেখা করতে এসেছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার এসআই মিজানুর রহমান বলেন, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে মরদেহ দুটি শনিবার সন্ধ্যায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন