বাংলাদেশে আসছে নিউ জিল্যান্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ১৮:৫৩
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিউ জিল্যান্ড সিরিজের সূচি প্রকাশ করেছে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে নিউ জিল্যান্ড ক্রিকেট দল।
দুইটি ওয়ানডে হবে ঢাকায়, একটি হবে চট্টগ্রামে। চট্টগ্রামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সেখানে হবে দুটি ম্যাচ। ঢাকায় হবে শেষ টি-টোয়েন্টি।
ঢাকায় প্রথম দুইটি ওয়ানডে হবে ১৭ ও ২০ এপ্রিল। দুপুর ২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো শুরু হবে। ২১ এপ্রিল দুই দল চট্টগ্রামে উড়াল দেবে। একদিনের প্রস্তুতি শেষে ২৩ এপ্রিল হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। ম্যাচটি হবে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।
২৭ এপ্রিল শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২৯ এপ্রিল দ্বিতীয় ম্যাচ একই ভেন্যুতে। দ্বিপক্ষীয় সাদা বলের সিরিজের শেষ ম্যাচটি হবে ঢাকায়। ২ মে দুপুর ২টায় শুরু হবে শেষ টি-টোয়েন্টি ম্যাচ।
২০২৩ সালে নিউ জিল্যান্ড সবশেষ বাংলাদেশ সফর করেছিল। সেবার দুই টেস্টের সঙ্গে তিনটি ওয়ানডে খেলেছিল। এর আগে ২০২১ সালে তারা এসেছিল পাঁচ টি-টোয়েন্টি খেলতে। সর্বপ্রথম তারা বাংলাদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এসেছিল ২০০৪ সালে। সব মিলিয়ে নিউ জিল্যান্ড ক্রিকেট দলের এটি সপ্তম দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ সফর হবে।
আরও পড়ুন
- • বলিউডের চেয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রি বেশি সীমাবদ্ধ: তামান্না
- • সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম
- • ২৯ লাখ টাকার মামলায় প্রক্সি দিয়ে জামিন, নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
- • জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দলে যারা থাকছেন
- • এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ
- • বিমানবন্দরে আটকে ইরান অধিনায়ক, ক্ষোভ ফেডারেশনের
- • পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ায় এয়ার ইন্ডিয়ার পাইলট বরখাস্ত
- • আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
