জনপ্রিয় অভিনেতা শাকিব খান-এর জন্মদিন আজ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ০৯:৩৭
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান-এর জন্মদিন আজ। ৪৬ বছর পেরিয়ে ৪৭ বছরে পা দিলেন তিনি। গোপালগঞ্জের মুকসুদপুরে জন্ম হলেও শৈশব ও বেড়ে ওঠা নারায়ণগঞ্জে। বাবা আব্দুর রব ছিলেন সরকারি কর্মচারী, মা নূরজাহান গৃহিণী।
জন্মদিন উপলক্ষে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে শুভেচ্ছার বার্তা দিচ্ছেন ভক্তরা। তবে বিশেষ এই দিনে দেশে নেই শাকিব খান। বর্তমানে মালয়েশিয়ায় রকস্টার সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সেখান থেকেই ভক্তদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়েছেন।
ক্যারিয়ারের শুরুতে আফতাব খান টুলু পরিচালিত সবাই তো সুখী হতে চায় সিনেমায় অভিনয় করলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা। এই সিনেমার মাধ্যমেই ‘শাকিব খান’ নামে পরিচিতি পান তিনি; তার আসল নাম মাসুদ রানা। প্রথম দিকে সাফল্য না পেলেও ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করেন এবং ঢালিউডের শীর্ষ নায়ক হয়ে ওঠেন।
দীর্ঘ ক্যারিয়ারে তিনি মৌসুমী, শাবনূর, পপি, পূর্ণিমাসহ একাধিক জনপ্রিয় নায়িকার সঙ্গে অভিনয় করেছেন। পাশাপাশি যৌথ প্রযোজনা ও কলকাতার চলচ্চিত্রেও কাজ করেছেন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন—ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, খোদার পরে মা, আরও ভালোবাসবো তোমায় এবং সত্তা সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে সম্মাননা পান।
বর্তমানে ঢাকাই সিনেমার অন্যতম ভরসার নাম শাকিব খান। প্রযোজক-পরিচালকেরা তার ওপর আস্থা রেখে নতুন সিনেমা নির্মাণ করেন, আর দর্শকরাও আগ্রহ নিয়ে তার সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে ভিড় করেন।
এবারের ঈদে মুক্তি পাওয়া তার অভিনীত প্রিন্স।
ব্যক্তিজীবনে শাকিব খান দুই সন্তানের বাবা—আবরাম খান জয় ও শেহজাদ খান বীর।
দীর্ঘ পথচলায় নানা উত্থান-পতনের মধ্য দিয়ে এগিয়ে এসে আজও ঢালিউডে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন শাকিব খান। জন্মদিনে ভক্তদের প্রত্যাশা—আগামী দিনেও নতুন নতুন সিনেমার মাধ্যমে তিনি দর্শকদের বিনোদিত করবেন।
আরও পড়ুন
- • বলিউডের চেয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রি বেশি সীমাবদ্ধ: তামান্না
- • সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম
- • ২৯ লাখ টাকার মামলায় প্রক্সি দিয়ে জামিন, নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
- • জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দলে যারা থাকছেন
- • এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ
- • বিমানবন্দরে আটকে ইরান অধিনায়ক, ক্ষোভ ফেডারেশনের
- • পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ায় এয়ার ইন্ডিয়ার পাইলট বরখাস্ত
- • আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • চাপের মুখে সমঝোতায় ট্রাম্প, কেন যুদ্ধবিরতির পথে হাঁটল যুক্তরাষ্ট্র?
