আফগানিস্তানে ফের পাকিস্তানের বিমান হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ০১:৫৬
আফগানিস্তানের ভেতরে নতুন করে বিমান হামলা চালানোর দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।
রোববার রাতে সীমান্তসংলগ্ন আফগান এলাকায় পরিচালিত এই অভিযানে সন্ত্রাসীদের ঘাঁটি ও সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানানো হয়েছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।
পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, কান্দাহার প্রদেশে আফগান তালেবান ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ব্যবহৃত প্রযুক্তিগত অবকাঠামো এবং একটি সরঞ্জাম গুদাম ধ্বংস করা হয়েছে। পৃথক এক অভিযানে একটি সুড়ঙ্গ ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। তাদের ভাষ্যমতে, ওই সুড়ঙ্গে আফগান তালেবান ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সরঞ্জাম মজুদ ছিল। পাকিস্তানের সামরিক বাহিনীর হুঁশিয়ারি, তাদের নিরাপত্তা উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অন্যদিকে কান্দাহারের স্থানীয় বাসিন্দারা রাতে যুদ্ধবিমানের গর্জন ও বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। সীমান্তবর্তী স্পিন বালদাক ও খোস্ত প্রদেশেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। তবে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ পাকিস্তানের দাবি নাকচ করে জানিয়েছেন, হামলায় একটি মাদক পুনর্বাসন কেন্দ্র ও একটি খালি কন্টেইনার ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতিসংঘের সাম্প্রতিক তথ্যমতে, গত ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে আফগানিস্তানে সহিংসতায় ১৮৫ জন বেসামরিক মানুষ হতাহত হয়েছেন এবং প্রায় ১ লাখ ১৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
এদিকে আফগানিস্তানে পাকিস্তানের এই বিমান হামলার কড়া নিন্দা জানিয়েছে ভারত। তবে নয়াদিল্লির এই সমালোচনা সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি দাবি করেন, আফগানিস্তানের ভূখণ্ড থেকে পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ভারত সমর্থন দিয়ে আসছে, তাই এসব গোষ্ঠীর ক্ষয়ক্ষতিতে ভারতের হতাশা প্রকাশ করা স্বাভাবিক।
আরও পড়ুন
- • বলিউডের চেয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রি বেশি সীমাবদ্ধ: তামান্না
- • সর্বোচ্চ জাকাত সংগ্রহকারী নির্বাচিত হলেন ডিসি ফরিদা খানম
- • ২৯ লাখ টাকার মামলায় প্রক্সি দিয়ে জামিন, নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
- • জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দলে যারা থাকছেন
- • এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ
- • বিমানবন্দরে আটকে ইরান অধিনায়ক, ক্ষোভ ফেডারেশনের
- • পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ায় এয়ার ইন্ডিয়ার পাইলট বরখাস্ত
- • আশুরার শিক্ষা শান্তি ও ন্যায়ের পথ দেখায়: প্রধানমন্ত্রী
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • চাপের মুখে সমঝোতায় ট্রাম্প, কেন যুদ্ধবিরতির পথে হাঁটল যুক্তরাষ্ট্র?
