তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১৫:৪৫
তারল্য সংকট সামাল দিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে আরও ২ হাজার ৫০০ কোটি টাকা বিশেষ ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৫ জুন) ইসলামী ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে রোববার কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকটিকে আড়াই হাজার কোটি টাকা নগদ সহায়তা দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়। জানা গেছে, ইসলামী ব্যাংক ১০ হাজার কোটি টাকা সহায়তা চাইলেও প্রাথমিকভাবে ২ হাজার ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে। চলতি মাসের প্রথম ১০ দিনে গ্রাহকদের ব্যাপক নগদ অর্থ উত্তোলনের চাপ মোকাবিলায় এ সহায়তা দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ জুন থেকে ৯ জুন পর্যন্ত মাত্র ৯ দিনে ইসলামী ব্যাংক থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা আমানত তুলে নিয়েছেন গ্রাহকরা। ব্যাংকটির নিজস্ব হিসাবেও দেখা গেছে, ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত আমানত কমেছে ৪ হাজার ২০৪ কোটি টাকা। পরবর্তী দুই দিনেও আরও প্রায় ২ হাজার কোটি টাকা উত্তোলন করা হয়। এতে কয়েকটি শাখা ও এটিএম বুথে নগদ অর্থের সংকট তৈরি হয়।
এর আগে শুক্রবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানান, ইসলামী ব্যাংকের পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন হলে নগদ সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে ভবিষ্যতে আরও সহায়তার বিষয়টিও বিবেচনায় নেওয়া হতে পারে বলে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
সংকটের প্রেক্ষাপটে বিকেলে ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন গভর্নর। বৈঠকে ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক, দুইজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ছয়জন উপ-ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন।
পরে রাতে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ বাতিল করে। একই সঙ্গে ব্যাংকের সার্বিক দায়িত্ব পালনের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে নিয়োগ দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারার ক্ষমতাবলে আমানতকারী ও জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিফলন /রাশ
আরও পড়ুন
- • বেসরকারি কলেজ-স্কুলে প্রশাসনিক দায়িত্বে আসছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা
- • আজ থেকে মিলবে ভারতের টুরিস্ট ভিসা, জেনে নিন আবেদন প্রক্রিয়া
- • দেশে কমছে গুরুতর অপরাধ, মাঠ প্রশাসনের সমন্বিত উদ্যোগে ইতিবাচক পরিবর্তন
- • শিল্পের পূর্ণ উৎপাদনে গ্যাস সংকট দূর করার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
- • আর্জেন্টিনার গণমাধ্যমে বাংলাদেশের উচ্ছ্বাস
- • দেশে আবারও বেড়েছে স্বর্ণের দাম
- • নকআউটে জমজমাট লড়াই, কে খেলবে কার বিপক্ষে
- • জর্ডানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
