সৌদি আরবের বিমান ঘাঁটিতে পাকিস্তান সেনাবাহিনীর অবস্থান
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬, ০০:৫৫
দুই দেশের মধ্যে স্বাক্ষরিত যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে সৌদি আরবের ‘বাদশাহ আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে’ অবস্থান নিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর একটি বিশেষ সামরিক দল।
শনিবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ। পাকিস্তান বিমানবাহিনীর আধুনিক যুদ্ধবিমান ও প্রয়োজনীয় সহায়তাকারী বিমান নিয়ে গঠিত এই বাহিনীর মূল লক্ষ্য হলো দুই ভ্রাতৃপ্রতিম দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সামরিক সমন্বয় জোরদার করা এবং অপারেশনাল প্রস্তুতির মান বৃদ্ধি করা।
আরব নিউজের তথ্যমতে, গত ২০২৫ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির আওতায় এই মোতায়েন সম্পন্ন হয়েছে। এই পদক্ষেপকে দুই দেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে এবং যেকোনো সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় দুই দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করাই এই অভিযানের প্রধান উদ্দেশ্য।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানি বিমানবাহিনীর এই উপস্থিতি কেবল যৌথ প্রশিক্ষণই নয়, বরং দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।
আরও পড়ুন
- • অনলাইন ব্যবস্থায় দ্রুত নিষ্পত্তি হবে শিক্ষকদের অবসর ভাতার আবেদন: শিক্ষামন্ত্রী
- • বিবাহিত পুরুষের প্রেমে না জড়ানোর পরামর্শ প্রভার
- • মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে ‘নরক’ বানানোর হুঁশিয়ারি আইআরজিসির
- • পাঁচ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় গেলেন সেনাপ্রধান
- • রামপুরার মানবতাবিরোধী অপরাধ: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ তিনজনের মৃত্যুদণ্ড
- • বেসরকারি কলেজ-স্কুলে প্রশাসনিক দায়িত্বে আসছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা
- • আজ থেকে মিলবে ভারতের টুরিস্ট ভিসা, জেনে নিন আবেদন প্রক্রিয়া
- • দেশে কমছে গুরুতর অপরাধ, মাঠ প্রশাসনের সমন্বিত উদ্যোগে ইতিবাচক পরিবর্তন
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
