২৮ জুন ২০২৬, রবিবার, ১২:৫৭

শিরোনাম
দেশে কমছে গুরুতর অপরাধ, মাঠ প্রশাসনের সমন্বিত উদ্যোগে ইতিবাচক পরিবর্তন শিল্পের পূর্ণ উৎপাদনে গ্যাস সংকট দূর করার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর সারা দেশে শুরু ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি সেন্ট্রাল আফ্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের ওপর আইইডি হামলা ইতিবাচক অর্জনের কৃতিত্ব বাংলাদেশের মানুষের: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী

কালবৈশাখীর সাথে ধেয়ে আসছে শিলাবৃষ্টি

কালবৈশাখীর সাথে ধেয়ে আসছে শিলাবৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬, ১৯:৪১

চৈত্র মাসের শুরুতেই প্রকৃতিতে রুদ্ররূপ! দেশের বিভিন্ন এলাকায় এরই মধ্যে কালবৈশাখী ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ শিলাবৃষ্টির তীব্র সম্ভাবনা রয়েছে। মূলত পশ্চিমবঙ্গ ও বঙ্গোপসাগর এলাকার লঘুচাপের প্রভাবেই আবহাওয়ার এই ওলটপালট।

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম ২৪ ঘণ্টা (শুক্রবার): খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। দেশের বাকি অংশে আকাশ মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

দ্বিতীয় দিন (২৭ মার্চ): রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

তৃতীয় দিন (২৮ মার্চ): এই দিন থেকে বৃষ্টির দাপট বাড়বে। রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশালের দু-এক জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আশঙ্কা আছে। অনেক এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

চতুর্থ দিন (২৯ মার্চ): বৃষ্টির এই ধারা অব্যাহত থাকবে। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

পঞ্চম দিন (৩০ মার্চ): সপ্তাহের শেষ দিকেও চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির দাপট দেখা যাবে। তবে এর পরবর্তী পাঁচ দিনে তাপমাত্রা আবারও বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস।

আকস্মিক এই ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সময় সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন