রংপুরে ২ ভোটকেন্দ্র থেকে ৪টি সিসি ক্যামেরা চুরি
জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:১৬
রংপুরে নির্বাচনের আগমুহূর্তে দুটি ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। এতে করে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে তারাগঞ্জ উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে চারটি সিসি ক্যামেরা চুরি হয়।
চুরি হওয়া কেন্দ্র দুটি হলো তারাগঞ্জ উপজেলার কুশা দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সয়ার ইউনিয়নের সয়ার ডারারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিটি কেন্দ্র থেকে দুটি করে মোট চারটি সিসি ক্যামেরা খোয়া গেছে বলে জানা গেছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন। তিনি বলেন, ‘সকালে বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। দ্রুত সময়ের মধ্যেই চুরি হওয়া সিসি ক্যামেরাগুলোর পরিবর্তে নতুন ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।’
ইউএনও আরো জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ শুরু করেছে বলেও জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতের কোনো এক সময়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা কেন্দ্র দুটি থেকে ক্যামেরাগুলো খুলে নিয়ে যায়। সকালে ভোটকেন্দ্র সংশ্লিষ্টরা বিষয়টি টের পেয়ে প্রশাসনকে অবহিত করেন। ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।
নির্বাচনের আগে ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরির ঘটনাকে কেন্দ্র করে ভোটারদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই বলছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ভোটকেন্দ্রের নজরদারি ব্যবস্থা আরো জোরদার করা জরুরি।
প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, চুরির ঘটনায় নির্বাচন কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না এবং নির্ধারিত সময়েই সব কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
আরও পড়ুন
- • আজ থেকে মিলবে ভারতের টুরিস্ট ভিসা, জেনে নিন আবেদন প্রক্রিয়া
- • দেশে কমছে গুরুতর অপরাধ, মাঠ প্রশাসনের সমন্বিত উদ্যোগে ইতিবাচক পরিবর্তন
- • শিল্পের পূর্ণ উৎপাদনে গ্যাস সংকট দূর করার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
- • আর্জেন্টিনার গণমাধ্যমে বাংলাদেশের উচ্ছ্বাস
- • দেশে আবারও বেড়েছে স্বর্ণের দাম
- • নকআউটে জমজমাট লড়াই, কে খেলবে কার বিপক্ষে
- • জর্ডানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- • যুক্তরাষ্ট্রের চুক্তিকে ‘আত্মসমর্পণ’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান হিজবুল্লাহ
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ
- • ম্যাচ উপভোগ করতে ঢাবিতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
- • প্রণালির নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের: গালিবাফ
- • শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা
- • মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন হচ্ছে, গঠন হবে পৃথক ট্রাইব্যুনাল :স্বরাষ্ট্রমন্ত্রী
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যে দলগুলো
