২২ জুলাই ২০২৬, বুধবার, ১৭:২১

শিরোনাম
দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, রুল জারি করেছে হাইকোর্ট প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন 'গডজিলা' সিরিজের অভিনেত্রী কেলি হটল

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন 'গডজিলা' সিরিজের অভিনেত্রী কেলি হটল

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ১৬:১১

‘গডজিলা’ সিরিজের দুটি আলোচিত চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া কোরিয়ান-আমেরিকান অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৮ বছর।

মঙ্গলবার (২২ জুলাই) ভোরে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ফ্রেডেরিক কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের বরাতে এ তথ্য জানিয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম।

ফ্রেডেরিক কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, ভোর প্রায় ৩টার দিকে একটি হোন্ডা অ্যাকর্ড দুই লেনের একটি সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে এবং একটি কালভার্টে আঘাত করে। গাড়িতে থাকা দুই আরোহীর একজন ছিলেন কেলি হটল।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত একটি ট্রমা সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাড়ির চালক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাঁর আঘাত প্রাণঘাতী নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতিকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘গডজিলা ভার্সেস কং’ চলচ্চিত্রে ‘জিয়া’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় কেলি হটলের। জিয়া ছিল স্কাল আইল্যান্ডের ইওই জনগোষ্ঠীর এক শ্রবণপ্রতিবন্ধী এতিম শিশু, যে সাংকেতিক ভাষার মাধ্যমে কিং কংয়ের সঙ্গে যোগাযোগ করতে পারত। চরিত্রটি দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়ায়।

পরে তিনি ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’ চলচ্চিত্রেও একই চরিত্রে অভিনয় করেন। এ অভিনয়ের জন্য ২০২৪ সালের স্যাটার্ন অ্যাওয়ার্ডসে তরুণ অভিনয়শিল্পীর সেরা পারফরম্যান্স বিভাগে মনোনয়ন পান তিনি।

জর্জিয়ার আটলান্টায় জন্ম নেওয়া কেলি হটলের বাবা ছিলেন আমেরিকান এবং মা কোরিয়ান। জন্মগতভাবে শ্রবণপ্রতিবন্ধী কেলি মৃত্যুর আগে টেক্সাস স্কুল ফর দ্য ডেফের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে হলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন