০৬ জুন ২০২৬, শনিবার, ০৫:৫৯

শিরোনাম
সীমান্তে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: পররাষ্ট্রমন্ত্রী দৌলতদিয়ায় বাস ডুবি: দুটি তদন্ত কমিটি গঠন গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ মির্জা ফখরুলের হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১৪১১ বাংলাদেশ–তুরস্ক সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অধ্যায়, স্বাক্ষরিত হলো সমঝোতা স্মারক বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপনের আগ্রহ তুরস্কের পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর

মাদক সেবনে বাঁধা, পুলিশকে সস্ত্রীক মারধর বিএনপি সভাপতির

মাদক সেবনে বাঁধা, পুলিশকে সস্ত্রীক মারধর বিএনপি সভাপতির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৬, ২১:৫৮

জামালপুরের ইসলামপুরে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে জগেশ্বর রবিদাস নামের এক গ্রাম পুলিশকে সস্ত্রীক মারধরের অভিযোগ উঠেছে হাছেন আলী নামের এক ওয়ার্ড বিএনপির সভাপতির বিরুদ্ধে। 

এ ঘটনায় শনিবার (৭ মার্চ) দুপুরে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

এর আগে শুক্রবার (৬ মার্চ) রাতে উপজেলার কুলকান্দি পাইলিংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত হাছেন আলী উপজেলার কুলকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ভুক্তভোগী গ্রাম পুলিশের প্রতিবেশী।

অভিযোগে বলা হয়, অভিযুক্ত হাছেন আলী মাদক সেবন ও জুয়ার সঙ্গে জড়িত। তাকে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলায় ক্ষুব্ধ হয়ে তিনি রড ও লাঠিসোঁটা নিয়ে জগেশ্বর রবিদাসের বাড়িতে গিয়ে তাকে মারধর করেন। এ সময় তার স্ত্রীকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে চলে যায়।

তবে অভিযোগ অস্বীকার করে হাছেন আলী বলেন, কোনো মারধরের ঘটনা ঘটেনি। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা।

বিষয়টি নিশ্চিত করে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ূম গাজী বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন