চরফ্যাশনে মাদক টাকার বিরোধে কুপিয়ে হত্যা
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৫৫
ভোলার চরফ্যাশন উপজেলায় মাদক লেনদেনের টাকার বিরোধকে কেন্দ্র করে আব্দুর রহিম ভুট্টু সৈয়াল (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট রাস্তার মাথা এলাকায় সৈয়াল বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত ভুট্টু ওই এলাকার বাসিন্দা এবং তিন ছেলে ও এক মেয়ের জনক। স্থানীয়দের দাবি, কৃষিকাজের আড়ালে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
নিহতের মেয়ে রহিমা বেগম জানান, রাতে ঘরের ভেতর থেকে বাবার চিৎকার শুনে তিনি বাইরে ছুটে যান। বাড়ির সামনের রাস্তায় গিয়ে বাবাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এসে দ্রুত তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শশীভূষণ থানা-র অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম বলেন, কারা এ হত্যাকাণ্ডে জড়িত তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক লেনদেনকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।
তিনি আরও জানান, আব্দুর রহিম ভুট্টু সৈয়ালের নামে পূর্বে চারটি মামলা রয়েছে।
আরও পড়ুন
- • রোমে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়
- • দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের
- • ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক আয় দেশে আনতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
- • মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ
- • শুল্কছাড়েও কমেনি মসলার দাম, জিরা ছাড়া সব মসলাই চড়া
- • সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন 'গডজিলা' সিরিজের অভিনেত্রী কেলি হটল
- • গ্যাস সংকটে খিলক্ষেতে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
