২২ জুলাই ২০২৬, বুধবার, ১৭:২৬

শিরোনাম
দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, রুল জারি করেছে হাইকোর্ট প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন

বাস-সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ১

বাস-সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬, ২১:১৮

রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী বাস ও সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক সেনা সদস্য (ড্রাইভার) গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের তারাপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে একটি বাস সেনাবাহিনীর গাড়িকে সজরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে একজন সেনা সদস্য গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া সেনাবাহিনীর সদস্যদের বহনকৃত গাড়িটি সামনের দিকে দুমড়েমুচড়ে যায় এবং নাটোর-রাজশাহী মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

পরে খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিস ও পবা হাইওয়ে থানা পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসেন বলেন, বিকেলে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত এক সেনা সদস্যকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

আরও পড়ুন