রাজশাহীতে দাফন করা হবে অভিনেতা শামস সুমনকে
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৬, ১৮:৫৩
রাজশাহীর মাটি থেকে যার সাংস্কৃতিক পথচলা শুরু হয়েছিল, সেই প্রিয় শহরেই চিরনিদ্রায় শায়িত হচ্ছেন একসময়ের টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা শামস সুমন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বাদ এশা রাজশাহীর হেতেম খাঁ বড় মসজিদে তার তৃতীয় জানাজা শেষে হেতেম খাঁ গোরস্তানে তাকে দাফন করা হবে।
এর আগে রাজশাহীর ঝাউতলা মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বুধবার (১৮ মার্চ) সকালে ঢাকার চ্যানেল আই প্রাঙ্গণে প্রথম জানাজা শেষে তার মরদেহ রাজশাহীতে আনা হয়।
পরিবারের সদস্যরা দেশে ফেরার পর আজ দাফনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬১ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই গুণী শিল্পী।
শামস সুমন দীর্ঘদিন ধরে নাটক ও সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছিলেন। বিজ্ঞাপন নাটকের বাইরে তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মন জানে না মনের ঠিকানা’ (২০১৬), ‘কক্সবাজারে কাকাতুয়া’ (২০১৬), ‘চোখের দেখা’ (২০১৬), ‘প্রিয়া তুমি সুখী হও’ (২০১৪), ‘আয়না কাহিনী’ (২০১৩), ‘বিদ্রোহী পদ্মা’ (২০০৬), ‘জয়যাত্রা’ (২০০৪), ‘নমুনা’ (২০০৮), ‘হ্যালো অমিত’ (২০১২), ২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন।
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ, বিক্ষোভে উত্তাল দিল্লি
- • ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০৩
- • সাগর-রুনি হত্যার তদন্তে অবহেলা, প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল ১২৮ বার
- • প্রেমের টানে দেশে আসছেন বিদেশি তরুণ-তরুণী, ভালোবাসা নাকি প্রতারণার ফাঁদ?
- • ই-রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর, জুলাই-সেপ্টেম্বরে রিটার্ন দিলে মিলবে ৫% কর প্রণোদনা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
