খুলনায় চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:২১
খুলনার ফুলতলায় চাঁদাবাজির ঘটনায় জড়িত সন্দেহে আলমগীর হোসেন রানা (৩৮) নামে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জামিরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রানা ডুমুরিয়া উপজেলার টোলনা মাঝেরপাড়া গ্রামের হায়দার মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ৫-৬ জন মুখোশধারী ব্যক্তি মোটরসাইকেলে এসে জামিরা বাজারের দুটি দোকানে চাঁদা দাবি করে হুমকি দিয়ে চলে যায়। এরপর তারা জামিরা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা হুমায়ুন কবির মোল্যাকে খুঁজতে থাকে এবং তাকে জীবননাশের হুমকি দেয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে হুমায়ুন কবিরের অনুসারীরা দোকানপাট বন্ধ করে সড়ক অবরোধ ও বিক্ষোভে নামে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে টোলনা গ্রাম থেকে আলমগীর রানাকে ধরে এনে জামিরা চৌরাস্তা মোড়ে গণপিটুনি দেয় স্থানীয়রা।
ফুলতলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায়। পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ফুলতলা থানার ওসি মো. জেল্লাল হোসেন জানান, রানাকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
